শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু চকরিয়া থানা পুলিশ মাদক কারবারিদের ধরতে সড়ক তল্লাশি চকরিয়ায় উত্তর হারবাংয়ে অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও বিপুল পাইপ জব্দ ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ খাঁন সংসদে ক্ষোভ উগরে বিরোধীদলের ওয়াকআউট বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান

ঈদগাঁওতে ফুটপাত দখল করায় প্রশাসনের জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

ঈদগাঁও বাজারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার ২৩ অক্টোবর বিকেলে এ অভিযান চালানো হয়। সহকারি কমিশনার (ভূমি) কক্সবাজার সদরের শারমিন সোলতানার নেতৃত্বে উচ্ছেদ অভিযানটি পরিচালিত হয়। এতে দোকানের বাহিরে মালামাল রাখা একাধিক দোকান মালিককে তা সরিয়ে নিতে বাধ্য করা হয়।

ঈদগাঁও বাজারের প্রধান সড়ক ডিসি রোডের আশেপাশের দোকানগুলোতে এ অভিযান চালানো হয়। এসময় কয়েকটি দোকান মালিক কে সতর্ক করা হয়। জনগণের চলাচলের রাস্তা  ও ফুটপাত দখল করে যারা দোকানের পসরা সাজিয়েছেন তাদেরকে তা উন্মুক্ত করার জন্য নির্দেশনা দেয়া হয়।

সহকারি কমিশনার (ভূমি) শারমিন সোলতানা জানান, অভিযানে স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ আইন- ২০০৯ অনুসারে ছয়টি দোকান থেকে মোট ৪৩ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়।

জরিমানা আদায়কৃত দোকানপাটের মধ্যে রয়েছে ফলের দোকান, মনিহারির দোকান, ক্রোকারিজ দোকান প্রভৃতি। এছাড়া চাউল বাজারের পূর্ব পাশের জন চলাচলের পথটি উন্মুক্ত করার জন্য সংশ্লিষ্ট দখলদারদের নির্দেশ দেয়া হয়।

অভিযানকালে জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম, ১ নম্বর ওয়ার্ডের মেম্বার
নুরুল হুদা, ঈদগাঁও ইউনিয়নের মেম্বার কামাল উদ্দিন, ঈদগাঁও ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী উছাইথিন মারমাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews