শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

গরুর মাংস খাওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর কাপুর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৫৪৪ বার পড়া হয়েছে

রামায়ণে রামের চরিত্রে হাজির হচ্ছেন রণবীর কাপুর। শোনা গেছে, চরিত্রের সঙ্গে মিশে যেতে কঠোর সাধনায় রত হয়েছিলেন তিনি। ছেড়েছিলেন মদ্যপান। খাননি মাংস। অথচ তার প্রিয় খাবার গোমাংস। এক সাক্ষাৎকারে নিজেই বলেছিলেন অভিনেতা।

 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে, একসময় নিজের মুখে গোমাংস খাওয়ার কথা স্বীকার করেছিলেন রণবীর।

২০১১ সালের এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমার পরিবার পেশোয়ারের। পেশোয়ারি খাবার তো সেখান থেকেই এসেছে। পাঁঠার মাংস, পায়া এবং গোমাংসের ভক্ত আমি। হ্যাঁ, আমি গোমাংস খেতে ভালবাসি। এই মন্তব্যের জন্য কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি।

এদিকে গোমাংসের প্রতি ভালোবাসার কারণে রণবীরকে রামের চরিত্রে মানতে নারাজ নিন্দুকেরা। এমন পরিস্থিতিতে অভিনেতার পাশে দাঁড়িয়েছেন ছবির প্রযোজক নমিত মালহোত্রা।

তিনি বলেন, অতীত থেকে বিষয় টেনে এনে মানুষ প্রশ্ন তুলছে, রণবীর কপূর কী ভাবে রাম হতে পারেন?

 

রণবীরকে সমর্থন জানিয়ে এক ধর্মগুরু বলেন, অতীতে তিনি কিছু করেছিলেন বলে এই ভাবে বিচার করা মোটেই ঠিক নয়। বাস্তবেও ওকে রামের মতো হতে হবে, এমন প্রত্যাশা আপনারা করতে পারেন না। হতেই পারে, পরের ছবিতে তিনি রাবণ হলেন।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews