Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

নিজস্ব প্রতিবেদক

আগে গণহত্যা ও গুমের বিচার, তারপর নির্বাচনের কথা ভাবা যাবে : মামুনুল হক

By ভোরের কণ্ঠ
November 1, 2025 1 Min Read
0

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ফেব্রুয়ারির নির্বাচন মানবে না জনগণ। তাই আগামী নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। একইসঙ্গে স্বৈরাচার ও তাদের দোসরদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সবার আগে সব গণহত্যা ও গুমের বিচার করতে হবে, তারপর ফেব্রুয়ারির নির্বাচনের কথা ভাবা যাবে।’

শনিবার বিকালে ময়মনসিংহের ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে খেলাফত মজলিস ফুলপুর ও তারাকান্দা উপজেলা শাখা আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন মামুনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আমরা নতুন বাংলাদেশ দেখেছি, সোনার বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি। আমরা আরেকটি বাংলাদেশ দেখতে চাই, সেটা হলো ইসলামের বাংলাদেশ এবং খেলাফতের বাংলাদেশ। আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নামই হলো খেলাফত ব্যবস্থা। পৃথিবীর কোনো ধর্মে রাষ্ট্র শাসনব্যবস্থা নেই। শুধুমাত্র ইসলাম ছাড়া। ইসলাম হচ্ছে জীবন ব্যবস্থার মূলভিত্তি। যেখানে পরিপূর্ণ একটি রাষ্ট্র কাঠামো রয়েছে।

খেলাফত মজলিশ ফুলপুর শাখার সভাপতি মুফতি আজিমুদ্দিন শাহ জামালীর সভাপতিত্বে গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মুহাম্মাদুল্লাহ।

সমাবেশে উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

 

Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় তিন বাহিনী প্রধান

Next

সুদানের মাটিতে গণহত্যার চিহ্ন, কবর দেওয়ার কেউ নেই

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *