শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু চকরিয়া থানা পুলিশ মাদক কারবারিদের ধরতে সড়ক তল্লাশি চকরিয়ায় উত্তর হারবাংয়ে অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও বিপুল পাইপ জব্দ ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ খাঁন সংসদে ক্ষোভ উগরে বিরোধীদলের ওয়াকআউট বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান

কক্সবাজারে রুম টু রিডের উদ্যোগে এসএসসি উত্তীর্ন মেয়েশিক্ষাথীদের সংবর্ধনা

  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

কক্সবাজার সদর উপজেলায় এসএসসি পরীক্ষায় কৃতকার্য ১৯০ জন মেয়ে শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টায় কক্সবাজার সদর উপজেলা অডিটরিয়ামে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রুম টু রিড বাংলাদেশ এর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রুম টু রিড বাংলাদেশ-এর জেন্ডার ইকুয়ালিটি পোর্টফোলিও ম্যানেজার ইফফাত জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন।

স্বাগত বক্তব্য রাখেন রুম টু রিড কক্সবাজার অফিসের ম্যানেজার চিত্তপ্রিয় আচার্য্য। অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন কক্সবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম।

এতে সদর উপজেলার ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ ছাত্রী, প্রধান শিক্ষক, ফোকাল শিক্ষক এবং রুম টু রিড-এর এসএম কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও মেয়েশিশুগনের পক্ষ থেকে তাঁদের প্রতিনিধিগণ বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে ১২ জন জিপিএ- ৫ প্রাপ্ত মেয়েশিশুদের সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়
সঞ্চালনায় ছিল মেয়েশিশু রাইধা রহমান রশ্নি ও রেহেনা মোস্তাকী শোভা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নীলুফা ইয়াসমিন চৌধুরী বলেন,

“এখন তোমাদের ক্যারিয়ার গঠনের সময়। বাল্যবিবাহ নয়, উচ্চশিক্ষা গ্রহণ করে নিজেকে এগিয়ে নিতে হবে। নিজের চ্যালেঞ্জগুলোতোমাদেরই মোকাবিলা করতে হবে এবং সফলতা অর্জন করতে হবে।” রুম টু রিড এর এমন উৎসাহব্যাঞ্জক কাজের প্রশংসা করেন।
অভিভাষণে সভাপতি ইফফাত জেরিন বলেন,
“এসএসসি কৃতকার্য শিক্ষার্থীরা জীবনের লক্ষ্য স্থির রেখে শিক্ষায় মনোযোগী হলে শিক্ষার হার যেমন বাড়বে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে।”

জেলা শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা বলেন,
“মেয়েদের মাধ্যমিক শিক্ষায় টিকিয়ে রাখতে এবং শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে রুম টু রিডের ভূমিকা গুরুত্বপূর্ণ। আজকের মেয়েরা আগামী দিনের নেতৃত্ব দেবে।”

রুম টু রিড বাংলাদেশ পরিচিতিআ ন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রুম টু রিড ২০০৮ সাল থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। সংস্থাটি শিশুদের পঠন দক্ষতা বৃদ্ধি ও জাতীয় শিক্ষাক্রম উন্নয়নে সহযোগিতা করে। পাশাপাশি মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পন্ন ও জীবন দক্ষতা উন্নয়নের মাধ্যমে কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews