শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু চকরিয়া থানা পুলিশ মাদক কারবারিদের ধরতে সড়ক তল্লাশি চকরিয়ায় উত্তর হারবাংয়ে অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও বিপুল পাইপ জব্দ ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ খাঁন সংসদে ক্ষোভ উগরে বিরোধীদলের ওয়াকআউট বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান

ইসলামপুরে জুয়া খেলায় বাঁধা দেয়ায় মুসল্লিকে মারধর

  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে প্রশাসনের নাকের ডগায় জুয়া খেলায় বাঁধা দেয়ায় জুয়াড়ি চক্রের হামলায় নুর উল্লাহ (৬০) নামের এক মুসল্লি রক্তাক্ত জখম হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের নিরব ভুমিকায় সাধারন মানুষ ফুঁসে উঠেছে।

গতকাল রবিবার রাত পৌনে ৮টার উপজেলার ইসলামপুর ইউনিয়নের হাজিপাড়ায় এই ঘটনা ঘটে। আহত মুসল্লী নুর উল্লাহ ইসলামাবাদের ৫ নং ওয়ার্ডের মৃত ছৈয়দ আহমদের পুত্র।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, রাতে এশার নামাজের পর মুসল্লিরা মসজিদের পাশ্ববর্তী আজিজের মালিকানাধীন দোকানে নিয়মিত চলতে থাকা জুয়ার আসরে বাঁধা দিতে গেলে চিহ্নিত জুয়াড়ি বশিরের নেতৃত্বে মুসল্লি দের উপর হামলা করে জুয়াড়িরা। এতে মুসল্লি নুর উল্লাহ গুরুতর আহত হয়। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অভিযোগ উঠেছে ঐ জুয়ার আসর থেকে পুলিশের নামে মাসোহারা আদায় করা হয়। যার কারনে জুয়াড়িরা বেপরোয়া হয়ে উঠেছে।

স্থানীয় ইউপি সদস্য শাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘটিত ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews