শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু চকরিয়া থানা পুলিশ মাদক কারবারিদের ধরতে সড়ক তল্লাশি চকরিয়ায় উত্তর হারবাংয়ে অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও বিপুল পাইপ জব্দ ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ খাঁন সংসদে ক্ষোভ উগরে বিরোধীদলের ওয়াকআউট বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান

চকরিয়ায় রেললাইনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

কক্সবাজার–চট্টগ্রাম রেলপথের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নে রাতের আঁধারে চলন্ত ট্রেনে কাটা পড়ে নুরুল আলম মুন্সি (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পুচ্ছালিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল আলমের বাড়ি উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা গ্রামে।

বিষয়টি নিশ্চিত করেন, বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)  ইসমাইল হোসেন মানিক। তিনি ভোরের কণ্ঠকে বলেন, “রাতের অন্ধকারে রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

স্থানীয়রা জানান, নুরুল আলম রাতে একা বাড়ি ফেরার পথে দুর্ঘটনাকবলিত হন। তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews