Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

নিজস্ব প্রতিবেদক

চকরিয়ায় ছাত্রলীগের ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে স’ন্ত্রাস দ’মন আইনে মা’মলা

By ভোরের কণ্ঠ
November 12, 2025 1 Min Read
0

কক্সবাজারের চকরিয়ায় ১৪ ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় আরও ২৫ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) চকরিয়া থানার এসআই ফরিদ হোসেন হয়ে এ মামলাটি দায়ের করেন।

জানা যায়, গত ১০ নভেম্বর সকাল ১১টার দিকে আওয়ামী লীগ ঘোষিত ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচী সফল করতে চকরিয়া উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী মিছিল বের করে। সাবেক এমপি জাফর আলম ও জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের ছবি নিয়ে মিছিলটি পৌরসভার মগবাজার এলাকায় প্রদক্ষিণ করে। ২০-৩০মিনিট স্থায়ী হয় মিছিলটি। পরে মুহুর্তের মধ্যে সটকে পড়েন নেতাকর্মীরা। এরইমধ্যে মিছিলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
এঘটনায় চকরিয়া থানার এসআই ফরিদ হোসেন বাদী হয়ে নিষিদ্ধ পৌর ছাত্রলীগের ১৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেছে। মামলায় আরও অজ্ঞানতনামা ২০জনকে আসামী করা হয়েছে।
আসামীরা হলেন, ছাত্রলীগ নেতা শওকতুল ইসলাম সুমন (২৮), ফয়সাল মোহাম্মদ সৌরভ (২৭), মোহাম্মদ ছোটন এ বাইটা ছোটন (২৫), মোহাম্মদ আরিফ (২৪), মোহাম্মদ নোমান (২২), মোহাম্মদ ফাহিম (২০), মোহাম্মদ রিয়াদ (২১), ফরহাদুল ইসলাম খোকা (২১), মোহাম্মদ আরফাত (২২), নাঈমুল (২২), আলা উদ্দিন (২৭), তৈয়ব তাহের মিশকাত (২২), সৌরভ মাহাবি (৩৩) ও ইবনুল জাওয়ান।

 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানান, গত ১০ নভেম্বর চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের মগবাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী মিছিল বের করে। মিছিলটি করার পর পুলিশের আসার খবর পেয়ে সটকে পড়ে। এঘটনায় থানার এসআই ফরিদ হোসেন বাদী ১৪ জনের নাম উল্লেখ করে আরও ২০জনকে অজ্ঞাতনামা দেখিয়ে মামলা দায়ের করেছে। তাদেরকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। ##

Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

চট্টগ্রামে নওফেলের বাসায় তল্লাশি,আটক ৭

Next

প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-নাসরিনের পাঁচ বছরের কারাদণ্ড

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *