Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

নিজস্ব প্রতিবেদক

ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনে যোগ দিলেন জেলা ছাত্র ফেডারেশনের আহ্বায়ক মেহেদি হাসান

By ভোরের কণ্ঠ
ডিসেম্বর ৮, ২০২৫ 1 Min Read
0

এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি।

০৭ ডিসেম্বর ২০২৫, রবিবার, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ভোলা জেলা শাখার আহ্বায়ক ও সংগঠনের সক্রিয় রক্ত-যোদ্ধা হিসেবে পরিচিত মুহাম্মদ মেহেদি হাসান সংগঠনটি থেকে পদত্যাগ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে (ICAB) যোগ দিয়েছেন। সে ছাত্র ফেডারেশন থেকে পদত্যাগ করে স্বেচ্ছায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে নতুন যাত্রা শুরু করে।

তার সংগঠন পরিবর্তনের কারণ সম্পর্কে জানা গেছে, সাম্প্রতিক সময়ে একটি সাংস্কৃতিক ইস্যুতে বিতর্কিত বাউল শিল্পী আবুল সরকারের বিষয়ে ছাত্র ফেডারেশনের অবস্থানের সঙ্গে মেহেদি হাসান নিজেকে আদর্শগতভাবে একমত করতে না পারায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। পরে নববী আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে যোগ দেন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখা নবীন সদস্য মেহেদি হাসানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে জানানো হয়েছে, “আমরা বিশ্বাস করি, মেহেদি হাসান দ্বীন প্রতিষ্ঠার একজন আন্তরিক কর্মী হিসেবে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

এসময় উপস্থিত নেতৃবৃন্দ আল্লাহর দরবারে তার জন্য কল্যাণ, সুস্থতা এবং দীন প্রতিষ্ঠার কাজে দৃঢ়তার দোয়া করেন।

Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

জামায়াত ধর্ম নিয়ে কাজ করে, ব্যবহার করে না: আমির

Next

আমদানির খবরে সাতক্ষীরায় পেঁয়াজের দাম কমলো কেজিতে ৩০ টাকা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *