শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

তেহরানে সরকারপন্থী সমাবেশে হাজারো মানুষের ঢল

  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ২৮২ বার পড়া হয়েছে

ইরানের রাজধানী তেহরানে দেশটির সরকারের সমর্থনে হাজার হাজার মানুষের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার তেহরানের কেন্দ্রস্থলের একটি প্রধান স্কয়ারে দেশটির সরকারের প্রতি সমর্থন ও সাম্প্রতিক বিক্ষোভ-সহিংসতায় নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের স্মরণে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে এই তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পতাকা হাতে নিয়ে হাজার হাজার মানুষে পরিপূর্ণ হয়ে ওঠে রাজধানীর এনগেলাব (বিপ্লব) স্কয়ার। সাম্প্রতিক বিক্ষোভে নিহতদের স্মরণে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়। দেশটিতে চলমান সরকারবিরোধী বিক্ষোভকে বিদেশি মদদপুষ্ট ‌‘দাঙ্গা’ বলে অভিহিত করেছে তেহরান।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের আহ্বানে তেহরানের পাশাপাশি দেশটির অন্যান্য শহরেও একই ধরনের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews