Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

চকরিয়া

চকরিয়ায় কৃষি জমি কেটে টপসয়েল লুট মাটিখেকো চক্রকে দুই লাখ টাকা জরিমানা

By ভোরের কণ্ঠ
January 14, 2026 1 Min Read
0

চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় সম্প্রতি সময়ে কৃষি জমি কেটে টপসয়েল লুটের কারবার চলছে।

এ অবস্থার কারণে জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে। পাশাপাশি কমছে কৃষি জমির পরিমাণ। এতে ফসল উৎপাদন চরম হুমকির মুখে পড়েছে।

এমন পরিস্থিতিতে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি লুটের বিরুদ্ধে অভিযানে নেমে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত চকরিয়া উপজেলার পশ্চিম বড়ভেওলা ও ফাসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকায় মাটিখেকো চক্রকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ও বিকালে চকরিয়া উপজেলার দুই ইউনিয়নে অবৈধভাবে কৃষিজমির টপ সয়েল কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপায়ন দেব।

অভিযানে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা এলাকায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে নাজিম উদ্দীন নামের একজনকে ১ লক্ষ টাকা ও ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকায় একই অপরাধে রবিউল হাসান নামের অপর একজনকে ১ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব বলেন, কৃষিজমির উর্বরতা নষ্ট করে অবৈধভাবে টপ সয়েল কাটা পরিবেশ ও কৃষি উৎপাদনের জন্য মারাত্মক হুমকি। কৃষিজমি রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে নিয়মিতভাবে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ##

Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

পোস্টাল ব্যালটে ” ধানের শীষ ” প্রতিক নিয়ে ইসির ব্যাখ্যা

Next

চকরিয়া সড়ক দুর্ঘটনায় ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব সহকারী নিহত

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *