রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় সরকারি সওজ’র জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ পটিয়া থেকে ছিনতাই হওয়া ৩০০ বস্তা চিনি চকরিয়ায় উদ্ধার মাতামুহুরিতে সোনালী অতীত ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন ও সাবেক ফুটবলারদের সম্মাননা এবং অভিষেক অনুষ্ঠান সম্পন্ন চকরিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালক ও হেলপার নিহত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক

ঝিনাইদহে জামায়াত প্রার্থী আমির হামজাকে অবাঞ্ছিত ঘোষণা করল বিএনপি

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ২৮১ বার পড়া হয়েছে

জামায়াত নেতা ও কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন জামায়াত নেতা ও কুষ্টিয়া-৩ আসনের মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা।

 

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে বিএনপি নেতা পপপু তার ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এই ঘোষণা দেন।

 

তিনি স্ট্যাটাসে লেখেন,‘আমির হামজা তার বিকৃত বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত তাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।’

পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়। পোস্টের কমেন্টে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন।

সাজেদুর রহমান পপপু বলেন, ‘আরাফাত রহমান কোকো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। একজন মৃত ব্যক্তিকে নিয়ে এমন বিকৃত ও কুরুচিপূর্ণ মন্তব্য ইসলাম কখনোই সমর্থন করে না। তার এই বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত তাকে ঝিনাইদহে ঢুকতে দেওয়া হবে না।’

ওয়াজ মাহফিল মৌসুমে হামির হামজা ঝিনাইদহের ৬টি উপজেলা এবং জেলার বিভিন্ন ইউনিয়নে অসংখ্য মাহফিলে প্রধান বক্তা হিসেবে অংশ নেন। কুষ্টিয়া ও ঝিনাইদহ পাশাপাশি জেলা হওয়ায় দুই জেলার মানুষের মধ্যে নিয়মিত যাতায়াত, ব্যবসা-বাণিজ্য এবং আত্মীয়তার সম্পর্ক রয়েছে।

মুফতি আমির হামজার এই মন্তব্য দুই জেলাজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews