শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

চকরিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৪৪৫ বার পড়া হয়েছে

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে গেছে।

সোমবার (১৯ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ইউনিয়নের চ্যাপ্টাখালী ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান,ভোরে বসতঘরটিতে আগুনের সূত্রপাত হলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় মাত্র ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতঘরের মালিক মোজাম্মেল হক জানান, আগুনে তার ঘরের সব মালামাল পুড়ে গেছে। তিনি বলেন,আমার যা কিছু সম্বল ছিল,সবই শেষ হয়ে গেছে। এতে প্রায় ৯ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে।

চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দিন জানান,খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের পৌঁছানোর আগেই বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,রান্নাঘরের চুলার জ্বালানি কাঠ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

 

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews