শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

চকরিয়া উপজেলা শাখার জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি অনুমোদন, সভাপতি খোকন এবং সম্পাদক রশিদ

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৪৫১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল মিডিয়া সেল ইনফরমেশন ডেক্সের উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল কক্সবাজার জেলা শাখার অন্তর্গত চকরিয়া উপজেলা শাখার ৭৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

গত ২০ জানুয়ারি ২০২৫ ইং তারিখে কক্সবাজার জেলা সভাপতি আজিজুল হক মামুন ও সাধারণ সম্পাদক মোঃ জিয়াবুল হোছাইন জিয়া’র স্বাক্ষরিত কমিটির তালিকা প্রকাশ করে।

এ কমিটিতে সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম খোকন ,সাধারণ সম্পাদক মো: মাহবুবুর রশিদ রয়েছে।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অভিজ্ঞ ও ত্যাগী নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবগঠিত কমিটির মাধ্যমে তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। তারা বলেন, সাইবার জগতে অপপ্রচার ও গুজব মোকাবিলায় এ কমিটি কার্যকর ভূমিকা পালন করবে এবং দলীয় আদর্শ ও কর্মসূচি সাধারণ জনগণের মাঝে তুলে ধরতে অগ্রণী ভূমিকা রাখবে।

নেতৃবৃন্দ আরও জানান, পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এবং তৃণমূল পর্যায়ে সাইবার কার্যক্রম আরও জোরদার করা হবে।

এ সময় নবগঠিত কমিটির সকল নেতাকর্মীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আগামীর আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews