রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

এক মাস আলু না খেলে শরীরে মিলবে যে উপকার

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ২৪২ বার পড়া হয়েছে
আমাদের মধ্যে অনেকেরই ছোটবেলা থেকে আলুর প্রতি ‘সফট কর্নার’ তৈরি হয়। আলু ভর্তা থেকে আলু ভাজা হয়ে পোস্ত, সবই আমাদের ফেভারিট। আর এসব বাদ দিলে বিরিয়ানির আলুর কথা তো আলাদা করে বলতেই হয়। সেই আলু যে ‘অমৃত সমান’, তা আর বলার অপেক্ষা রাখে না।
 যদিও এমন পছন্দের আলুই শরীরের বড়সড় ক্ষতি করে দিতে পারে। পিছু নিতে পারে একাধিক সমস্যা। তাই বর্তমানে আলুকে ডায়েটে বুঝেশুনে জায়গা দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আর যারা আরো একটু মানসিকভাবে শক্ত, তাদের আলু খাওয়া একদম ছেড়ে দেওয়ারই পরামর্শ দেওয়া হচ্ছে।
এ ক্ষেত্রে মাত্র একমাস আলু না খেলেই শরীরের হাল ফিরে যাবে। মিলবে একাধিক উপকার।তাই সময় নষ্ট না করে ১ মাস আলু না খাওয়ার একাধিক উপকার সম্পর্কে জেনে নিন আজকের প্রতিবেদনে।

ওজন কমবে

আপনি যদি ঝটপট ওজন কমিয়ে ফেলতে চান, তাহলে আজ থেকেই আলু খাওয়া ছেড়ে দিন।

মাত্র ১ মাস আলু না খেলেই দেখবেন মেদ ঝরে যাবে অনেকটাই। তাই যত দ্রুত সম্ভব আলুর থেকে দূরত্ব বাড়িয়ে নিন। আশা করছি, তাতেই ওয়েট লস হবে দ্রুত গতিতে।সুগার নিয়ন্ত্রণ

ডায়াবেটিস থাকলে তো আলু খাওয়াই যাবে না। এই সবজির গ্লাইসেমিক ইনডেক্স অনেকটাই বেশি।

তাই আলু খেলে সুগার লেভেল বেড়ে যেতে পারে।এ ছাড়া আলু খেতে হবে সাবধানে। এই সবজি ১ মাস না খেলেই উপকার মিলবে হাতেনাতে। ডায়াবেটিস রোগীদের সুগার থাকবে নিয়ন্ত্রণে। পাশাপাশি যাদের প্রি-ডায়াবেটিস রয়েছে, তারাও সুস্থ থাকবেন। সুগার লেভেল হঠাৎ করে বেড়ে যাবে না।কার্বোহাইড্রেট কমবে

অনেকেরই ডায়েটে বেশ কিছুটা পরিমাণ কার্বোহাইড্রেট থাকে। আর এই কার্বই শরীরের করে দিতে পারে ক্ষতি। এর জন্য ওজন বাড়তে পারে। অন্ত্রে উপস্থিত ভালো ব্যাকটেরিয়ার ধরনে পরিবর্তন আসতে পারে। তাই আজ থেকেই আলু খাওয়া ছেড়ে দিন। মাত্র ১ মাস না খেলেই উপকার মিলবে হাতেনাতে।

একবারে ছেড়ে দেবেন?

না, একবারে ছেড়ে দেওয়া উচিত নয়। এক মাস পর আবার অল্প পরিমাণে খেতে পারেন। দিনে ২০ থেকে ৩০ গ্রাম আলু খেলে খুব একটা ক্ষতি হবে না। তবে আলু খেতে হবে অন্য সবজির সঙ্গে। তাহলেই সুস্থ থাকার কাজে এগিয়ে যাবেন।

সূত্র : আজতক বাংলা

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews