সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং প্রকাশিত সংবাদের প্রতিবাদ কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চকরিয়া থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালী ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

চকরিয়া সাবেক চেয়ারম্যানের জানাজায় শোকার্ত মানুষের ঢল

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজার চকরিয়া শাহারবিল ইউনিয়নের সাবেক পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান আবদুল হাকিম (৮৫) এর জানাযায় শোকার্ত মুসল্লির ঢল নেমেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৩ টায় শাহারবিল ইউনিয়নস্থ মাইজঘোনা পুরাতন জামে মসজিদ মাঠে মরহুমের জানাযার নামায অনুষ্ঠিত হয়।

মৃত্যুকালে তিনি দুই স্ত্রী,পাঁচ ছেলে,পাঁচ মেয়ে,নাতি- নাতনি,আত্মীয়-স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি ১৯৪০ সালের চকরিয়া শাহারবিল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মাইজঘোনাস্থ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি জীবদ্দশায় বৃহত্তর ফাঁসিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান,শাহারবিল ইউনিয়নের মেম্বার ও পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

দীর্ঘদিন তিনি জটিল রোগে ভুগছিলেন। অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকার পর অবশেষে তিনি মহান সৃষ্টিকর্তার ডাকে সাড়া দেন। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সহকর্মী ,শুভানুধ্যায়ী ও স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

মরহুম আবদুল হাকিম চেয়ারম্যান জিয়াউর রহমানের আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে স্থানীয় রাজনীতিতে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দীর্ঘ সময় কাজ করেছেন। তিনি চকরিয়া ও আশপাশের এলাকার সামাজিক, রাজনৈতিক,মানবিক ও উন্নয়নমূলক নানা ইস্যুতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সাধারণ মানুষের অধিকার ও বঞ্চনায় তিনি ছিলেন আপোষহীন ও দৃঢ়।

ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালীন তিনি ছিলেন নিরহঙ্কার,সহনশীল, সহকর্মীবান্ধব ও ন্যায়বিচারক। সবমিলিয়ে তিনি ছিলেন একজন অভিভাবকসুলভ পথপ্রদর্শক। তাঁর দায়িত্বশীল আচরণে নৈতিকতা ও দায়বদ্ধতার প্রতিফলন ঘটত বলে স্থানীয়রা মন্তব্য করেছেন।

গতকাল রাত নয়টায় তিনি বার্ধক্য জনিত কারণে অবশেষে তিনি মাইজঘোনাস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে তাঁর মৃত্যুতে (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী,বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াত ও এগারো দলীয় জোট প্রার্থী আবদুল্লাহ আল ফারুখ, সচেতন মহল,বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা মরহুমের পেশাগত অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, আবদুল হাকিম চেয়ারম্যান ছিলেন একজন সৎ,আদর্শ ও দায়িত্বশীল অভিভাবক । তাঁর মৃত্যু একজন চেয়ারম্যান সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।

তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews