শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

চকরিয়ায় মুরগির খামারের ভেতরে বিদ্যুস্পৃষ্ট হয়ে কিশোর কর্মচারীর মৃত্যু 

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪২৮ বার পড়া হয়েছে

চকরিয়া. চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে একটি ফার্মের মুরগির খামারে বিদ্যুস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।  শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ভাইনাকাটা পাহাড়ি এলাকায় ঘটেছে এ ঘটনা।  নিহত মিজানুর রহমান পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জারুলবনিয়া ভেটভেটি এলাকার বেলাল উদ্দিনের ছেলে।

স্থানীয় এলাকাবাসী জানান, কিশোর মিজান দীর্ঘদিন ধরে উত্তর হারবাং ভাইয়াকাটা এলাকায় একটি মুরগির খামারে চাকুরি করছে। শনিবার রাত সাড়ে দশটার দিকে খামারের ভেতর ওই কিশোরকে মৃত অবস্থায় দেখতে পেয়ে খামার মালিক ঘটনাটি স্থানীয় লোকজনকে জানান। পরে লোকজন ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।  স্থানীয় লোকজন ধারণা করছেন, খামারে কাজ করার সময় অসাবধান বশতঃ বিদ্যুৎ তারে জড়িয়ে যায় কিশোর মিজান।

 

ওইসময় খামারে আর কেউ না থাকায় তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।  চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন বলেন, মুরগির খামারে কিশোরের মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের হাতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ##

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews