শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

চকরিয়ায় রমজানে পণ্যের দাম স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান:

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪০৫ বার পড়া হয়েছে

চকরিয়া উপজেলার পৌরশহরে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা এবং বাজার সিন্ডিকেট রুখতে বিশেষ অভিযান ও বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব অভিযানে নেতৃত্ব দেন।

অভিযান চলাকালে বাজারে চাল, ডাল, তেল, চিনি-সহ বিভিন্ন নিত্যপণ্যের মজুত ও মূল্যতালিকা যাচাই করা হয়। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, “রমজানকে পুঁজি করে কোনোভাবেই দ্রব্যমূল্য বৃদ্ধি করা যাবে না। প্রতিটি দোকানে সরকার নির্ধারিত মূল্যের তালিকা দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখতে হবে। বাজারের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করেন।

এ সময় সঠিক মূল্যতালিকা প্রদর্শন না করা এবং চওড়া দাম রাখায় তিন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। প্রশাসনের এ তৎপরতায় সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে।

পবিত্র রমজান মাসজুড়ে এ ধরনের ঝটিকা অভিযান ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews