Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

নিজস্ব প্রতিবেদক

বাউবি বিএড শিক্ষার্থীদের কক্সবাজার পিটিআই স্টাডি সেন্টারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

By ভোরের কণ্ঠ
March 1, 2026 1 Min Read
0

মোঃ নাছির উদ্দিন, রামু (কক্সবাজার)
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়–এর স্কুল অব এডুকেশন পরিচালিত ব্যাচেলর অব এডুকেশন (বিএড) প্রোগ্রামের ২০২৬ ব্যাচের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান কক্সবাজার পিটিআই স্টাডি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সারা দেশের ২৬টি স্টাডি সেন্টারে একযোগে এ আয়োজন করা হয়।
সকাল ৯টায় কক্সবাজার পিটিআই স্টাডি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশনের ডিন প্রফেসর আমিরুল ইসলাম। তিনি পাঠক্রম, মূল্যায়ন পদ্ধতি এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা প্রদান করেন।
ডিন তাঁর বক্তব্যে বলেন, “বিএড প্রোগ্রামে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীরা সফলতা অর্জন করতে হলে সততা, আন্তরিকতা ও টিউটরের নির্দেশনা অনুসরণ করতে হবে। আগামী দিনের দক্ষ, মানবিক ও প্রযুক্তি-সচেতন শিক্ষক হিসেবে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য নিয়মিত অধ্যয়ন, নৈতিকতা ও পেশাগত দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিতে হবে।” তিনি সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে পাঠক্রম সম্পন্ন করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার পিটিআইয়ের সুপারিটেনডেন্ট মোঃ জসীম উদ্দিন। বিশেষ রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাউবি উপ-আঞ্চলিক কেন্দ্র, কক্সবাজারের যুগ্ম-আঞ্চলিক পরিচালক আলমগীর হোসেন খান।
এ সময় কক্সবাজার পিটিআই স্টাডি সেন্টারের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।###

Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

লামা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১১ রমজান পর্যন্ত ইফতার সামগ্রী বিতরণ

Next

চকরিয়ায় মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঝড় তুলেছেন লন্ডন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এমডি জামাল চৌধুরী

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *