1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সংবাদকর্মী আহত: থানায় মামলা কক্সবাজারে রুম টু রিড বাংলাদেশের লিটারেসি পোর্টফোলিও কর্মসূচি বিষয়ক অবহিতকরণ সভা ডেপুটি স্পিকারের প্রস্তাব দিয়ে জামায়াতকে উদারতা দেখিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা প্রধানমন্ত্রীর নিস্তব্ধ তেহরানে ভিপিএনের মাধ্যমে যোগাযোগ রাখছে বন্ধুরা। আলোকিত চকরিয়ার আয়োজনে কোরআনে হাফেজ ও এতিমদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত শীঘ্রই সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হাদি হত্যার পূর্ণ তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী এবার বিস্ফোরণে কাঁপলো ইরাক

কক্সবাজারে রুম টু রিড বাংলাদেশের লিটারেসি পোর্টফোলিও কর্মসূচি বিষয়ক অবহিতকরণ সভা

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

মোঃ নাছির উদ্দিন,রামু(কক্সবাজার)

কক্সবাজারে রুম টু রিড বাংলাদেশ–এর উদ্যোগে “প্রথম ও দ্বিতীয় শ্রেণির বাংলা পঠন দক্ষতা উন্নয়ন এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণির পাঠাভ্যাস গঠন” বিষয়ক লিটারেসি পোর্টফোলিও কর্মসূচি সম্পর্কে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) কক্সবাজার -এ আয়োজিত এ সভায় কর্মসূচির তাত্ত্বিক ভিত্তি, বাস্তবায়ন কৌশল এবং ব্যবহৃত উপকরণ সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।

সভায় রুম টু রিড বাংলাদেশ কক্সবাজার ফিল্ড অফিসের ফিল্ড ম্যানেজার চিত্তপ্রিয় আচার্য উপস্থিত অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহীন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটিআই, কক্সবাজারের সুপারিনটেনডেন্ট মোঃ জসিম উদ্দিন এবং সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুলশান আক্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন রামু উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হানিফ মিয়া, রামু ইউআরসি ইন্সট্রাক্টর মোহাম্মদ আজিজুল হক, পেকুয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আশিষ বসু এবং পেকুয়া ইউআরসি ইন্সট্রাক্টর নিরুপম আচার্য।

সভায় নির্ধারিত সূচি অনুযায়ী বিভিন্ন সেশন পরিচালনা করেন রুম টু রিড বাংলাদেশের ম্যানেজার (অ্যাডভোকেসি ও স্টেকহোল্ডার এনগেজমেন্ট) হাফিজুর রহমান এবং কক্সবাজার ফিল্ড অফিসের লিটারেসি প্রোগ্রাম অফিসার মাসুদুল হাসান ও মোঃ মোহিবুল হাসান।

সমাপনী বক্তব্যে প্রধান অতিথি মোঃ শাহীন মিয়া রুম টু রিড বাংলাদেশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষক প্রশিক্ষণ, বিদ্যালয়ভিত্তিক সহায়তা এবং পরিবার ও স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততার মাধ্যমে এ কর্মসূচি শিশুদের পঠন দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট