Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

নিজস্ব প্রতিবেদক

ঈদগাঁও উপজেলার ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান “ইমাদ্রাসাতি” ক্যাম্পাসের আনুষ্ঠানিক যাত্রা

By ভোরের কণ্ঠ
March 16, 2026 1 Min Read
0

 

এম আবু হেনা সাগর, ঈদগাঁও( কক্সবাজার)  প্রতিনিধি :

ঈদগাঁও উপজেলার হিফজের সাথে জেনারেল শিক্ষার সমন্বয়ে নব আঙ্গিকে ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান ইমাদ্রাসাতি হিফজখানার আনুষ্ঠানিক যাত্রা হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার ইসলামাবাদ পাহাঁ শিয়াখালী সড়কে মাদ্রাসা ক্যাম্পাসের উদ্বোধন ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে প্রতিষ্ঠানে পথচলা শুরু হয়।
মাদরাসার বিষয়ে আলোচনা করেন ইমাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ সাইদুল করিম। ছাত্রনেতা তৌহিদুল ইসলামের সঞ্চালনায় শুভ উদ্বোধন ও দোয়া মাহফিলে মাওলানা বেলাল উদ্দিন,পিকেএসএফ পল্লীকর্ম ফাউন্ডেশন স্বাস্থ্য কর্মকর্তা সাইফুল ইসলাম।
এতে ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সাংগঠনিক সম্পাদক শিক্ষক জাহিদুল ইসলাম রণি, কাজী নুরুল আজিম,মাওলানা সাইফুল ইসলাম, হাফেজ ফজলুল হক, ব্যবসায়ী আবুল কাসেম, শিক্ষক নাইমুল ইসলাম নাঈমসহ মসজিদের ইমাম-খতিব,অভিভাবকসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এনামুল হক ইসলামাবাদী।

ইমাদ্রাসাটির পরিচালক সাইদুল করিম বলেন, আমরা মেধাবী খুঁজিনা, মেধাবী তৈরী করি এবং বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে জেনারেল শিক্ষার সমন্বয়ে অত্যাধুনিক সিস্টেমে পরিচালিত এই মাদ্রাসাটি অনেকদূর এগিয়ে নিয়ে যেতে চাই। “নীতিবান ও ধার্মিক প্রজন্ম গড়ার মিশনে” শিক্ষার্থীদের মেধা অনুসারে ২/৩ বছরে হিফজ সম্পন্ন করে জাতীয় মানের দক্ষ হাফেজ হিসেবে গড়ে তুলার অঙ্গিকারসহ আরো রয়েছে প্রতিযোগিতা,স্থানীয় এবং জাতীয় প্রতি যোগিতায় অংশগ্রহণের সুযোগ। দুর্বল ও অমনোযোগী ছাত্রদের জন্য পরিকল্পিত বিশেষ পদ্ধতি অবলম্বন। এছাড়া প্রতিভা বিকাশে ইসলামী সংগীত, কবিতা আবৃতি, আরবি-ইংরেজী ভাষায় কথোপকথন,সাপ্তাহিক বিনোদন ও সাংস্কৃতিক চর্চাসহ শিক্ষা সফরের ব্যবস্থা।

প্রসঙ্গত, এই ইমাদ্রাসাতি ক্যাম্পাসে তাহফিজ (বালিকা),জেনারেল শাখা,স্পোকেন ইংলিশ ও অ্যারাবিক,তাখাসসুস বিভাগ আফটার স্কুল ইসলামিক স্টাডিজসহ নানান কার্যক্রম রয়েছে।

Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

লামায় জ্বালানি তেলের তীব্র সংকট, বিপাকে কৃষক ও বিভিন্ন প্রতিষ্ঠান

Next

ঈদগাঁওতে শবে কদরকে ঘিরে গরু মহিষের মাংসের চড়া দামে বিপাকে ক্রেতারা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *