শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু চকরিয়া থানা পুলিশ মাদক কারবারিদের ধরতে সড়ক তল্লাশি চকরিয়ায় উত্তর হারবাংয়ে অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও বিপুল পাইপ জব্দ ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ খাঁন সংসদে ক্ষোভ উগরে বিরোধীদলের ওয়াকআউট বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান

ঈদগাঁওতে শবে কদরকে ঘিরে গরু মহিষের মাংসের চড়া দামে বিপাকে ক্রেতারা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদগাঁওতে শবে কদরের ফাতেহার বাহানায় গরু মহিষের মাংস বিক্রির হিড়িক পড়েছে। চড়াদামে বিক্রির অভিযোগও উঠেছে। মাংস কেনার সামর্থ্য না থাকায় অনেকে দাম শুনে বাসায় ফিরে গেছেন বলে জানা গেছে।

১৬ মার্চ (সোমবার) ভোর সকালেই ঈদগাঁও উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লাজুড়ে কদরের বাহানায় গরু আর মহিষ জবাই পূর্বক বিক্রয় করণে হিড়িক পড়েছে। আবার অনেকে ভাগ বসিয়ে মাংস বিক্রয় করছেন। তবে দাম চড়া।

ঈদগাঁও মাইজ পাড়া রশিরের দোকান পয়েন্ট এলাকায় ফাতেহার বাহানায় একাধিক গরু মহিষ জবাই করা হয়েছে। দাম ৭শ৫০ টাকা থেকে ৮শ টাকা পযন্ত বিক্রি করা হয়েছে প্রতি মাংসের দাম। অন্যান্য স্থানে ৯শ টাকাও বিক্রির খবর পাওয়া গেছে। উপজেলার নানা ইউনিয়নে মাংসের বাজারে একই চিত্র দেখা গেছে।

ক্রেতারা জানান, সকাল থেকে চড়া দামে মাংস বিক্রি হচ্ছে। মাংসের বাজারে কারও নজরদারি নেই। যার কারনে অনেকে মুরগির প্রতি ঝুঁকছেন। মাংসের দাম বেশি নিচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লেখালিখি করেছেন।###

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews