শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ ওয়াসিম আকরামকে স্মরণ করে সাবেক ছাত্রনেতা এরশাদুল করিমের আবেগঘন শ্রদ্ধা সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাতকানিয়ায় ত্রাণ বিতরণ করলেন এপেক্স ক্লাব চকরিয়ায় ঢাক-কাঁসরের তালে উৎসবমুখর রথযাত্রা উদযাপন   লোহিত সাগর বন্ধ করতে হুথিদের নির্দেশ ইরানের লন্ডন অচল করা সেই বাংলাদেশি বংশোদ্ভূত হ্যাকার ও তার সহযোগীর কারাদণ্ড কাল কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়া ও মাতামুহুরিতে জুলাই শহিদ দিবস পালিত চকরিয়া শাহ ওমর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (smc) কমিটি গঠিত শহীদ আহসান হাবিবের পরিবারের পাশে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, কবর জিয়ারত ও আর্থিক সহায়তা প্রদান

চ্যাম্পিয়ন কাঠগোলাপ দল চকরিয়ার খামারপাড়ায় ঈদ পূর্ণমিলনী ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা-খামার পাড়ায় ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে তৃতীয় বারের মতো ২ দিনব্যাপী ঈদ পূর্ণমিলনী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট জমকালো ও উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে।এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কাঠগোলাপ দল।

সোমবার ২৩ মার্চ ঈদের তৃতীয় দিন থেকে শুরু হয়ে দুই ​দিনব্যাপী পৌরসভার কাহারিয়াঘোনা খামারপাড়া ৬নং ওয়ার্ডস্থ এলাকায় এ আয়োজন সম্পন্ন হয়। এই ফুটবল ম্যাচ ঘিরে এলাকাটির আবালবৃদ্ধবনিতার মাঝে উৎসবের
আমেজ ছড়িয়ে পড়ে।

কাহারিয়াঘোনা খামার পাড়া নবজাগরণ ক্রিড়া পরিষদ কতৃক আয়োজিত ঈদ পূর্ণমিলনী উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন-চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও অত্র সমাজ পরিচালনা কমিটির সভাপতি মাস্টার মাহাম্মদুল হক। উদ্ধোধক ছিলেন-কাহারিয়াঘোনা খামার পাড়া সমাজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মেসার্স সোনালী এগ্রো এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ফজল করিম।

কাহারিয়াঘোনা খামার পাড়া নবজাগরণ ক্রিড়া পরিষদের সভাপতি রুহুল কাদেরের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মো:সেলিম উল্লাহ’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন -কাহারিয়াঘোনা খামারপাড়া মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি সোলতান আহমদ,অর্থ সম্পাদক মোহাম্মদ আলী,সওদাগরঘোনা বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার সাহাব উদ্দীন,সমাজ সেবক ও চিকিৎসক ফরিদুল আলম,নয়ন কর সহ অনেকেই।

প্রধান অতিথির বক্তব্যে মাস্টার মাহাম্মদুল হক বলেন,দেশ চলে সংবিধান দিয়ে,সংগঠন চলে গঠনতন্ত্র দিয়ে।আমাদের সবাইকে সেইভাবে চলতে হবে এবং সমাজের উন্নয়ন,শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখতে হবে।ধরনের আয়োজনের মধ্য দিয়ে পারস্পরিক সৌহার্দ্য আরো বৃদ্ধি পাবে।
সমাজের শৃঙ্খলা রক্ষায় কাহারিয়াঘোনা খামার পাড়া নবজাগরণ ক্রিড়া পরিষদের ভূমিকা অপরিসীম।এজন্যই সকলের উচিৎ তাদের পাশে থাকা।

অনুষ্ঠানে এলাকাটির কৃতি সন্তান
নবনিযুক্ত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল মোমেনকে সংগঠনের পক্ষথেকে সংবর্ধনা দেওয়া হয়।

এইবারের আসরে ৮টি দলে ভাগ করে প্রত্যেক দলে ১১ জন খেলোয়াড় নিয়ে গঠন করা হয় টিম। যথাক্রমে-দোলন চাপা,বাগান বিলাস,অর্কিড,রজনী গন্ধা,হাসনা হেনা,কাঠ গোলাপ,নয়ন তারা ও সূর্যমুখী দলের নাম দেওয়া হয়।সর্বশেষ ফাইনালে সূর্যমুখী দলকে পরাজিত করে সাংবাদিক সাইফুল ইসলাম সাইফ ও মো:সেলিমের গড়া দল কাঠ গোলাপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় মোহাম্মদ ফারহান।

পরে সকল আমন্ত্রিত অতিথিদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,কাহারিয়াঘোনা-খামার পাড়া নবজাগরণ ক্রিড়া পরিষদের নির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews