বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লোহিত সাগর বন্ধ করতে হুথিদের নির্দেশ ইরানের লন্ডন অচল করা সেই বাংলাদেশি বংশোদ্ভূত হ্যাকার ও তার সহযোগীর কারাদণ্ড কাল কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়া ও মাতামুহুরিতে জুলাই শহিদ দিবস পালিত চকরিয়া শাহ ওমর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (smc) কমিটি গঠিত শহীদ আহসান হাবিবের পরিবারের পাশে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, কবর জিয়ারত ও আর্থিক সহায়তা প্রদান চকরিয়ায় বন্যার গ্রাসে পেঁপে বাগান, কৃষকের লাখ লাখ টাকার ক্ষতি স্পেনে ষাঁড় দৌড়ে অংশ নিয়ে বিপত্তিতে ৬০ জন উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে চলতে সতর্কতা জারি মাতামুহুরির পূর্ব বড় ভেওলা ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

হাজিয়ান আদর্শ বিদ্যালয়ে নতুন কমিটির সভাপতি এম আবু হুরায়রা, সম্পাদক মো: রিপন

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে
চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালীর হাজিয়ান শিক্ষার মানোন্নয়ন এবং একটি সুন্দর ও আদর্শ শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে হাজিয়ান আদর্শ বিদ্যালয়ে গঠিত হয়েছে নতুন পরিচালনা কমিটি ।
শুক্রবার(২৭ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এম আবু হুরায়রা সভাপতি এবং আবু ফয়েজ মোঃ রিপনকে  সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
 কমিটিতে সহ-সভাপতি মঈনুল ইসলাম বেলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক: আবদুল্লাহ আল-মামুন, অর্থ সম্পাদক: জুবাইরুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক: শাহেদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক: মিনহাজ উদ্দিন,প্রচার সম্পাদক: নুরুল আবছার এবং সদস্যদের মধ্যে মোহাম্মদ সোহেল, মিজানুর রহমান, রাওয়ান মোঃ সাদ রয়েছে।
তারা বলেন,আমাদের  শিক্ষা প্রতিষ্ঠানের একটাই প্রধানতম উদ্দেশ্য জাতিকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। এজন্য প্রয়োজন যথোপযুক্ত ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। যে শিক্ষা প্রতিষ্ঠান মানব সমাজকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করার প্রকৃত দায়িত্ব গ্রহণ করবে। যে প্রতিষ্ঠান হবে সমাজ ও জাতির অজ্ঞতা, অশিক্ষা, কুশিক্ষা, অপসংস্কৃতি, অন্যায্যতা, অনধিকার, অনগ্রসরতার ও প্রতিকূলতার বিরুদ্ধে শিক্ষার আলোকবর্তিকা হিসেবে অত্যুজ্জ্বল প্রভার জ্যোতি বিচ্ছুরণ করা এবং ‘শিক্ষাই জাতির মেরুদ-’ হিসেবে সমাজকে তার প্রতি দায়বদ্ধতার মাধ্যমে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে জাতিকে উন্নয়নের শিখরে প্রতিষ্ঠিত করার একমাত্র প্রতিষ্ঠান। আর এই আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের চালিকা শক্তিই হচ্ছেন আদর্শ শিক্ষক। আদর্শ শিক্ষকই জাতিকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারেন। এই আদর্শ মানব সমাজ গড়ার ব্রত নিয়ে হাজিয়ান আদর্শ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। সমাজের প্রতি দায়বদ্ধতার স্মরণ নিয়ে জাতির মেরুদ- গড়ার আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এ শিক্ষা প্রতিষ্ঠান।
অভিভাবকেরা বলেন, আমরা আশাবাদী আপনাদের দক্ষ নেতৃত্ব, সততা ও আন্তরিক প্রচেষ্টায় হাজিয়ান আদর্শ বিদ্যালয় এগিয়ে যাবে আরও সাফল্যের পথে এবং শিক্ষার মানে অর্জন করবে নতুন উচ্চতা ।সবাইকে সঙ্গে নিয়ে একটি আলোকিত ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে— হাজিয়ান আদর্শ বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে রইলো শুভকামনা ও দোয়া করি।
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews