রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তামিমকে আজীবন সদস্য সম্মাননা দিল এমসিসি সৌদিতে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ১৪ জনের সবাই সৌদির নাগরিক লড়াই করেও দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ দক্ষিণ কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সভাপতি সাংবাদিক আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব, সহ-সভাপতি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি ইনানী সৈকতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ চকরিয়ায় মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন আজিজনগর সাংগঠনিক থানা ছাত্রদলের আয়োজিত ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত কক্সবাজার সরকারি মহিলা কলেজে রুম টু রিড বাংলাদেশের ওরিয়েন্টশন সেশন অনুষ্ঠিত পেকুয়ার মানব পাচারের শিকার যুবককে ইন্টারপোলের সহায়তায় লিবিয়া থেকে উদ্ধার উদ্ধার সহায়তায় ভেনেজুয়েলায় সেনা পাঠাচ্ছে স্পেন ও নেদারল্যান্ডস

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৫ হাজার ৫০০ ডলারের রেকর্ড শিখর থেকে নেমে বর্তমানে ৪ হাজার ৪৯৩.৭৯ ডলারে অবস্থান করছে। মূলত মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং তেলের দাম বৃদ্ধির প্রভাবে এই দরপতন ঘটেছে।

ফলে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) স্বর্ণের বাজারে সুবাতাস বইছে। বিশ্ববাজারে দাম কমায় দেশটিতে গত এক মাসে প্রতি গ্রাম স্বর্ণের দাম ১০০ দিরহামের (প্রায় ৩ হাজার ২০০ টাকা) বেশি কমেছে। ফলে দীর্ঘ মন্দাভাব কাটিয়ে দুবাইসহ আমিরাতের জুয়েলারি দোকানগুলোতে ২৪ ক্যারেট বিনিয়োগের স্বর্ণ এবং ২২ ক্যারেট গয়নার চাহিদা ব্যাপক হারে বেড়েছে। খবর খালিজ টাইমস।

দেশটির স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গিয়েছিল। কিন্তু সাম্প্রতিক দরপতনের পর বিনিয়োগকারী ও সাধারণ ক্রেতা—উভয় পক্ষই বাজারে ফিরতে শুরু করেছেন।

রোববার (২৯ মার্চ) আমিরাতের বাজারে প্রতি গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণের বিক্রি হয়েছে ৫৪১.২৫ দিরহামে। অন্যদিকে, গয়নার জন্য জনপ্রিয় ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৫০১.২৫ দিরহাম।

আমিরাতের বড় জুয়েলারি প্রতিষ্ঠানগুলোর একটি ‘বাফলে জুয়েলার্স’। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক চিরাগ ভোরা বলেন, ২৪ ক্যারেট স্বর্ণের বার এবং কয়েনের চাহিদা হঠাৎ করেই বেড়েছে। যারা বিনিয়োগের কথা ভাবছিলেন, তারা বর্তমান দামকে বাজারে ঢোকার সেরা সুযোগ মনে করছেন। তিনি আরও জানান, শুধু অভিজ্ঞ বিনিয়োগকারী নয়, এবার তরুণ ও নতুন ক্রেতারাও বাজারে ভিড় করছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews