সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

এপেক্স ক্লাব অব রামুর ৯০তম ডিনার মিটিং ও সেবা কার্যক্রম সম্পন্ন

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

মোঃ নাছির উদ্দিন, রামু(কক্সবাজার)

এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে ৯০তম ডিনার মিটিং ও সেবা কার্যক্রম সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) সন্ধ্যা ৭টায় কক্সবাজারের লিংক রোডস্থ মাশরাফিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব কক্সবাজারের সভাপতি এপে. আবু তাহের মিসবাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. জাহাঙ্গীর আলম।

এপেক্স ক্লাব অব রামুর সভাপতি এপে. মোক্তার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে ক্লাবের সেক্রেটারি ও ডিএনই এপে. মোঃ নাছির উদ্দিন, প্রতিষ্ঠাতা সভাপতি এপে. জামাল হোছাইন চৌধুরী, আইপিপি এপে. মাহবুব আলম, ট্রেজারার এপে. সামসু মিয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. শফিকুল ইসলাম রানা, সেবা পরিচালক এপে. ডা. মুফিজুর রহমান, এপে. তারিকা হাসনাত, এপে. মোহাম্মদ শহিদুল্লাহসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্লাবের চলমান সেবা কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হয়। বক্তারা সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews