বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লোহিত সাগর বন্ধ করতে হুথিদের নির্দেশ ইরানের লন্ডন অচল করা সেই বাংলাদেশি বংশোদ্ভূত হ্যাকার ও তার সহযোগীর কারাদণ্ড কাল কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়া ও মাতামুহুরিতে জুলাই শহিদ দিবস পালিত চকরিয়া শাহ ওমর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (smc) কমিটি গঠিত শহীদ আহসান হাবিবের পরিবারের পাশে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, কবর জিয়ারত ও আর্থিক সহায়তা প্রদান চকরিয়ায় বন্যার গ্রাসে পেঁপে বাগান, কৃষকের লাখ লাখ টাকার ক্ষতি স্পেনে ষাঁড় দৌড়ে অংশ নিয়ে বিপত্তিতে ৬০ জন উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে চলতে সতর্কতা জারি মাতামুহুরির পূর্ব বড় ভেওলা ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

মানবিক সহায়তা নিয়ে মুনতাহার পাশে “এপেক্স ক্লাব অব রামু”এপেক্সিয়ান কায়সার

  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

রামু,( কক্সবাজার)  প্রতিনিধি :

মানবতার সেবায় আবারও অনন্য দৃষ্টান্ত স্থাপন
করলেন আন্তর্জাতিক সেবামূলক সংগঠন “এপেক্স ক্লাব অব রামু”-এর ফাউন্ডার সদস্য এপেক্সিয়ান আবুল কায়সার।

শনিবার (৪ এপ্রিল ২০২৬) তিনি সুদূর আমেরিকা থেকে ব্রেইন টিউমারে আক্রান্ত কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া এলাকার শিশু সিদরাতুল মুনতাহার চিকিৎসা সহায়তার জন্য তার পরিবারের কাছে নগদ অর্থ প্রদান করেন। অতীতেও তিনি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছেন।

জানা যায়, ২০২২ সালে প্রতিষ্ঠার পর থেকে “এপেক্স ক্লাব অব রামু” নিয়মিতভাবে বিভিন্ন মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব কার্যক্রমে ক্লাবের অন্যান্য সদস্যদের পাশাপাশি আবুল কায়সারের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও তার এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

এপেক্সিয়ান আবুল কায়সারের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্লাবের সদস্যবৃন্দ ও এলাকাবাসী। তারা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং মহান আল্লাহর নিকট তার দান কবুলের প্রার্থনা জানান।

উল্লেখ্য, “এপেক্স বাংলাদেশ” সেবা, সু-নাগরিকত্ব ও সৌহার্দ—এই তিন মূলমন্ত্রকে ধারণ করে দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করছে। ১৯৩০ সালে অস্ট্রেলিয়ায় এর যাত্রা শুরু হলেও বাংলাদেশে কার্যক্রম শুরু হয় ১৯৬২ সালে। বর্তমানে দেশে ৯টি জোনে বিভক্ত হয়ে ১৫০টিরও বেশি ক্লাব সক্রিয় রয়েছে।

প্রসঙ্গত, “এপেক্স ক্লাব অব কক্সবাজার”-এর স্পন্সরশিপে “এপেক্স ক্লাব অব রামু” ২০২২ সালের ২৯ জুলাই কক্সবাজারের কলাতলীর হোটেল সি উত্তরা’র দ্বিতীয় তলায় কেক কেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এ সময় ক্লাবের সভাপতি এপেক্সিয়ান মোখতার আহমদ, সেক্রেটারি অ্যান্ড ডিএনআই এপেক্সিয়ান মোঃ নাছির উদ্দিনসহ সকল সদস্য এপেক্সিয়ান আবুল কায়সারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews