1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
১০ নম্বর জার্সিতে রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি এবার রোমানিয়ায় ড্রোন হামলা, অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে ভোরের কণ্ঠ পরিবারের পক্ষ থেকে ঈদ মোবারক চকরিয়ার সিএনজি, অটোরিকশা, টেম্পো সড়ক পরিবহন শ্রমিকদের ঈদ মোবারক জানালেন সভাপতি মোহাম্মদ ইদ্রিস বৃহত্তর চকরিয়া প্রবাসী সংগঠনের সভাপতি মিজানুল হক ঈদ মোবারক জানালেন ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী আলহাজ্ব কুতুবউদ্দিন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা লামায় সঃ প্রাঃ বিঃ প্রধান শিক্ষিকা স্বামীসহ হাজত বাস জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে সদস্য হলেন বিপু পৌরসভা ঘোষণাকে স্বাগত জানিয়ে পেকুয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

চকরিয়ায় সংরক্ষিত বনের জমি দখল করে ঘর নির্মাণের হিড়িক

  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের চুনতি রেঞ্জের অধিনে কক্সবাজার  চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে বানিয়ারছড়া ফরেস্ট অফিসের উত্তর পাশে  সংরক্ষিত বনের জায়গা দখল করে ঘরবাড়ি নির্মাণের হিড়িক পড়েছে। ইতিমধ্যে ওই বনভূমিতে অন্তত ২০টির অধিক বসতঘর তৈরি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ রিকু নামের এক ব্যবসায়ীর নেতৃত্বে দীর্ঘ বছর ধরে বন বিভাগে ভেতরে নতুন স্থাপনা গড়ে তোলার চেষ্টা চালায়। খবর পেয়ে অবৈধ স্থাপনাস্থলে দেখা যায় বাঁশ ও কাগজের ঘেরা বেড়া দিয়ে একটি ঘর তৈরি করেন। নতুন স্থাপনা তৈরি করার জন্য ইট রাখেন। অবৈধ বসতি স্থাপনকারীরা আশপাশের একর বনভূমি কৌশলে দখল করে ফেলেছেন।

স্থানীয় আরও অনেকে বনভূমি দখলের প্রস্তুতি নিচ্ছে। বন উজাড় করে বসতি স্থাপন করায় ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য।

স্থানীয় এক শ্রেণির অসাধু ব্যক্তির সংঘবদ্ধ চক্র ও বন বিভাগের যোগসাজশে বনের জায়গা দখল করে বসতবাড়ি নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এবিষয়ে মোহাম্মদ রিকু ভোরের কণ্ঠকে জানান, আমার বোন পরিবার নিয়ে কোন রকম মাথা গোজাবার জন্য ৩-৪ বছর আগে জায়গাটা নিয়েছে। তবে কার থেকে নিয়েছে তা গোপন রাখে মোহাম্মদ রিকু।
রবইতলী বানিয়ারছড়া ফরেস্ট অফিসার আনোয়ার বলেন, খোঁজ নিয়ে দেখে বসতঘর নির্মাণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।###

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট