শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়া থেকে ছিনতাই হওয়া ৩০০ বস্তা চিনি চকরিয়ায় উদ্ধার মাতামুহুরিতে সোনালী অতীত ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন ও সাবেক ফুটবলারদের সম্মাননা এবং অভিষেক অনুষ্ঠান সম্পন্ন চকরিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালক ও হেলপার নিহত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান

ঈদগাঁওতে  বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু ‎

  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

‎
ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ পূর্ব গজালিয়া সাতঘরিয়া পাড়া এলাকায় বন্য হাতির আক্রমণে ছাবের আহমেদ নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়।
বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
‎
‎স্থানীয় সূত্র মতে, প্রতিদিনের মত নিজ ধানক্ষেত পাহারা দিতে গিয়েছিল ছাবের। চেয়ারে বসে আগুন জ্বালিয়ে ফসল রক্ষার চেষ্টা করছিলেন তিনি। হঠাৎ বন্যহাতি তাকে আক্রমণ করে। এতে তার পা, হাত ও মুখে আঘাত লাগে। ঘটনা স্থলেই তিনি প্রাণ হারান।
‎
‎স্থানীয় মসজিদের ইমাম বলেন, গভীর রাতে হঠাৎ হাতির বিকট গর্জনে ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখি মসজিদের পাশে ছাবের আহমেদের নিথর দেহ পড়ে আছে দৃশ্যটি ছিল অত্যন্ত হৃদয়বিদারক।
‎স্থানীয় কজন বাসিন্দা জানান, নিহত ছাবের আহমেদ ছিলেন পরিশ্রমী কৃষক। প্রতিদিনই তিনি রাত জেগে নিজের ফসল পাহারা দিতেন। কিন্তু সেই পাহারাই শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।
‎নিহতের মেয়ে বলেন,বাবা ছিল পরিবারের এক মাত্র উপার্জনকারী। তার আয়েই সংসার চলত। আমরা সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছি। দেখার মত আর কেউ নেই।

‎স্থানীয় জনপ্রতিনিধি জুবায়েদ উল্লাহ্ জুয়েল বলেন, পরিবারটি চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। বড় ছেলে মানসিকভাবে অসুস্থ। আমরা সমাজের বিত্তবান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই অসহায় পরিবারের পাশে দাঁড়ান।

 

‎
‎

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews