1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
অনুমতি ছাড়া হজ পালনে ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ চকরিয়ায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ১৩ আসামি আটক রামুতে ৪০ হাজার ইয়াবাসহ চালক আটক রামুতে ঋণের বোঝা ও পারিবারিক কলহ: ওড়না পেঁচিয়ে যুবকের আ’ত্মহ’ত্যা! চকবাজারে লিফটের গর্তে ফেলে কলেজছাত্রকে হত্যা, গ্রেপ্তার ১ স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী এপেক্স ক্লাব অব চকরিয়ার বেস্ট সম্পাদক হয়েছেন ফরিদা ইয়াছমিন ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কুরআন মাদ্রাসায় পুরুস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন ঈদগাঁওতে  বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু ‎

রামুতে ৪০ হাজার ইয়াবাসহ চালক আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মোঃ নাছির উদ্দিন,রামু(কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের রামুতে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বিজিবি । বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মরিচ্যা চেকপোস্টে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে এসব মাদক জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের নির্দেশনায় সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি চালানো হয়। দুপুর ২টার দিকে বালুখালী থেকে কক্সবাজারগামী একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশা থামানো হলে চালক মো. রুবেল (২৫) প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক বহনের কথা অস্বীকার করেন।

পরে বিজিবি সদস্যরা গাড়িটিতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালায়। একপর্যায়ে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা। এ ঘটনায় জড়িত অভিযোগে সিএনজিচালককে আটক করা হয়েছে। আটক চালক মো. রুবেল টেকনাফ থানার হোয়াইক্যং ইউনিয়নের খুটাখালী গ্রামের নুরুল আলমের ছেলে বলে জানা গেছে।

সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি সব সময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট