বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

ইরানের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২২১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে একটি গুরুত্বপূর্ণ চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। তিনি দাবি করেন, ইরান ইতোমধ্যে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে সম্মত হয়েছে, যা আলোচনার অন্যতম প্রধান বাধা ছিল।

লাস ভেগাসে যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে আয়োজিত এক বৈঠকে ট্রাম্প বলেন, ওয়াশিংটন ও তেহরান একটি সমঝোতার খুব কাছাকাছি রয়েছে এবং নতুন করে আলোচনা এই সপ্তাহের শেষেই শুরু হতে পারে। চলমান পরিস্থিতিকে তিনি ‘খুব ভালোভাবে এগোচ্ছে’ বলেও উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন, সংঘাত শিগ্‌গিরই শেষ হবে।

এর আগে হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন না করার বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে তারা ‘নিউক্লিয়ার ডাস্ট’ বা সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করবে বলেও তিনি জানান। ধারণা করা হচ্ছে, এই ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলার পর ভূগর্ভে সংরক্ষিত ছিল।

তবে ট্রাম্পের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে, ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রয়োজন না-ও হতে পারে। বর্তমানে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে আর পাঁচ দিন বাকি রয়েছে।

সূত্র: বিবিসি

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews