শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু চকরিয়া থানা পুলিশ মাদক কারবারিদের ধরতে সড়ক তল্লাশি চকরিয়ায় উত্তর হারবাংয়ে অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও বিপুল পাইপ জব্দ ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ খাঁন সংসদে ক্ষোভ উগরে বিরোধীদলের ওয়াকআউট বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান

অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’র দাপুটে শুরু

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত হরর-কমেডি ঘরানার সিনেমা ‘ভূত বাংলা’। মুক্তির প্রথম দিন, শুক্রবার (১৭ এপ্রিল) বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি। 

ট্রেড অ্যানালিস্টদের তথ্যের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৬ এপ্রিল সিনেমাটির এক বিশেষ প্রদর্শনী থেকে আয় হয়েছিল ৩ কোটি ৫০ লাখ রুপি। তবে শুক্রবার নিয়মিত প্রদর্শনী শুরুর পর আয়ে বড় লাফ দেখা যায়। এদিন ১২ হাজার ৩৮৬টি শো থেকে সিনেমাটি আয় করে ১২ কোটি ১৫ লাখ রুপি।

এই দাপুটে উত্থানের পর ভারতের বাজারে সিনেমাটির মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১৮ কোটি ৯০ লাখ রুপি। অন্যদিকে বিশ্বব্যাপী বক্স অফিসে ‘ভূত বাংলা’র সংগ্রহ এখন পর্যন্ত ২৩ কোটি ৯০ লাখ রুপি, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ৩১ কোটি ৬৭ লাখ।

তবে হরর-কমেডি ঘরানার অন্য সিনেমার সঙ্গে তুলনায় ‘ভূত বাংলা’ কিছুটা পিছিয়ে রয়েছে। গত বছর মুক্তি পাওয়া সিনেমা ‘থাম্মা’ ২৪ কোটি এবং ‘স্ত্রী টু’ প্রথম দিনেই ৫১ কোটি ৮০ লাখ রুপি আয়ের রেকর্ড গড়েছিল। এছাড়া ‘ভুল ভুলাইয়া টু’ ও ‘ভুল ভুলাইয়া থ্রি’ এর ওপেনিং কালেকশনও এই সিনেমার তুলনায় বেশি ছিল।

প্রখ্যাত পরিচালক প্রিয়দর্শনের হাত ধরে দীর্ঘ সময় পর পর্দায় ফিরেছেন অক্ষয়। এর আগে এই জুটি ‘হেরা ফেরি’, ‘গরম মশলা’, ‘ভুল ভুলাইয়া’ ও ‘খাট্টা মিঠা’র মতো জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছে। ‘ভূত বাংলা’ সিনেমায় অক্ষয় ছাড়াও অভিনয় করেছেন ওয়ামিকা গাব্বি, টাবু, রাজপাল যাদব ও যীশু সেনগুপ্ত। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন অক্ষয় কুমার, শোভা কাপুর ও একতা কাপুর।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews