শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু চকরিয়া থানা পুলিশ মাদক কারবারিদের ধরতে সড়ক তল্লাশি চকরিয়ায় উত্তর হারবাংয়ে অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও বিপুল পাইপ জব্দ ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ খাঁন সংসদে ক্ষোভ উগরে বিরোধীদলের ওয়াকআউট বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান

ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২০

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) রাজ্যের বিরুধুনগর জেলায় একটি লাইসেন্সপ্রাপ্ত কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ প্রধান এন শ্রীনাথা বার্তা সংস্থা এএফপিকে জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঘটনাস্থলে এখনও উদ্ধার অভিযান চলছে এবং আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

দুর্ঘটনার পর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই ঘটনাকে ‘গভীরভাবে বেদনাদায়ক’ উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

একই সঙ্গে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন নিহতদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে একে ‘মর্মান্তিক’ বলে উল্লেখ করেছেন।

ভারতে শিল্প কারখানায় দুর্ঘটনা নতুন নয়। নিরাপত্তা বিধি যথাযথভাবে অনুসরণ না করা এবং তদারকির ঘাটতির কারণে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে থাকে বলে বিশ্লেষকদের অভিমত।

চলতি সপ্তাহেই ভারতের মধ্যাঞ্চলে একটি বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে ২০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া গত মাসে পশ্চিম ভারতে আরেকটি আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডে ১৭ জন নিহত হন।

এই ধারাবাহিক দুর্ঘটনা দেশটির শিল্প নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে আবারও সামনে নিয়ে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সূত্র: জিও নিউজ

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews