বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২১৯ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে অভিযান চালিয়ে প্রায় ৩০শতক সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করেছে বনবিভাগ।

এ সময় বনভূমির ওপর নির্মাণাধীন একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ২১এপ্রিল (মঙ্গলবার) সকালে ইনানী রিসোর্ট সংলগ্ন দক্ষিণ-পূর্ব পাশে নোনাছড়ি ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বনবিভাগ সূত্রে জানা গেছে, স্থানীয় আক্তার মেস্ত্রীর ছেলে জাহেদুল ইসলাম ওই জমি দখল করে বসতঘর নির্মাণ করছিলেন। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালায়। চুনতি রেঞ্জ কর্মকর্তার নির্দেশনায় হারবাং বনবিট কর্মকর্তা মো. আরিফুল ইসলামের নেতৃত্বে বনরক্ষী ও কমিউনিটি প্যাট্রোল গ্রুপ (সিপিজি) সদস্যদের নিয়ে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানের সময় দখলকৃত স্থাপনার অংশ ভেঙে ফেলা হয় এবং জমিটি দখলমুক্ত করে বন বিভাগের নিয়ন্ত্রণে নেওয়া হয়। হারবাং বনবিট কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, সংরক্ষিত বনভূমিতে অবৈধ দখল ও স্থাপনা নির্মাণ রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বনভূমি রক্ষা করা পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews