বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে
আট বছরের বেশি সময়ের ক্যারিয়ারে একাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকদের ভালোবাসা পেয়েছেন অভিনেত্রী কেয়া পায়েল। তবে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও শারীরিক পরিবর্তন নিয়েও প্রায়ই সামাজিক মাধ্যমে নানা সমালোচনা, এমনকি কটাক্ষের মুখেও পড়েন অভিনেত্রী। কেউ কেউ বলেছেন, সৌন্দর্য বাড়াতে প্লাস্টিক সার্জারি করেছেন তিনি।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে প্রথমবার এ বিষয়ে খোলামেলা কথা বলেন কেয়া পায়েল।

তিনি জানান, বিষয়টি নিয়ে আগে কখনো কিছু বলেননি। 

অভিনেত্রীর কথায়, ‘প্রত্যেক মানুষই জন্মগতভাবে সুন্দর। ছোটবেলা থেকেই নিজের সৌন্দর্য নিয়ে প্রশংসা শুনে বড় হয়েছি। আমার কাছে প্রাকৃতিক সৌন্দর্যটাই বেশি গুরুত্বপূর্ণ।

’তিনি আরো জানান, নিজের একটি বিউটি স্যালুন থাকায় সৌন্দর্যচর্চা ও গ্রুমিং নিয়ে তার আগ্রহ বরাবরই বেশি। সেই আগ্রহ থেকেই চেহারায় সামান্য কিছু পরিবর্তনের চিন্তা আসে।No photo description available.

পায়েল বলেন, ‘কখনোই এমন উদ্দেশ্য ছিল না যে বাড়তি কিছু করে সৌন্দর্য বাড়াতে হবে। আমি যেমন আছি, তেমনই খুশি।

তবে টুকটাক দুয়েকটা জিনিস একটু অ্যাড করেছি। আর তাতেই ভক্তরা খুব রেগে গেল। তখন মনে মনে বলেছি, ভাই মাফ চাই, আর হবে না।’ 

বিদেশি তারকারা এমন পরিবর্তন করলে সেটিকে গ্রুমিং বলা হলেও দেশের শিল্পীদের ক্ষেত্রে ট্রল করা হয় কেন—এমন প্রশ্নে দেশের মানুষের মানসিকতা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন অভিনেত্রী।

তার কথায়, ‘আমাদের দেশের মানুষ একটু বেশি আবেগী।

একজন কিছু বলা শুরু করলে অন্যরাও না জেনেই বলতে থাকে। তারা জানেই না কী হয়েছে, তবু মন্তব্য করে। এই হুজুগে মানসিকতা আমাদের সমাজে আছে।’ 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews