Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

নিজস্ব প্রতিবেদক

১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

By ভোরের কণ্ঠ
April 30, 2026 1 Min Read
0
স্পেনের দ্বিতীয় বিভাগের উত্তেজনাপূর্ণ ডার্বি ম্যাচে ঘটে যাওয়া এক অপ্রীতিকর ঘটনার জেরে ১৩ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন রিয়াল জারাগোজার আর্জেন্টাইন গোলরক্ষক এস্তেবান আন্দ্রাদা। লিওনেল মেসির সাথে খেলা এই গোলরক্ষক আকাশি-সাদা জার্সি ৪ বার গায়ে জড়িয়েছেন।

গত রোববার (২৬ এপ্রিল) ম্যাচের শেষ মুহূর্তে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড পান আন্দ্রাদা। মাঠ ছাড়ার পরই তিনি হঠাৎ করে হুয়েসকার অধিনায়ক হোর্হে পুলিদোর দিকে দৌড়ে গিয়ে মুখে ঘুষি মারেন। এ ঘটনায় সঙ্গে সঙ্গে মাঠে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এই বিশৃঙ্খলার মধ্যে হুয়েসকার গোলরক্ষক দানি হিমেনেজ এবং জারাগোজার দানি তাসেন্দেকেও লাল কার্ড দেখানো হয়।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) আন্দ্রাদাকে ঘুষি মারার ঘটনায় ১২ ম্যাচ নিষিদ্ধ করেছে। এর সঙ্গে লাল কার্ডের জন্য স্বয়ংক্রিয় ১ ম্যাচ নিষেধাজ্ঞা যুক্ত হয়ে মোট ১৩ ম্যাচের শাস্তি হয়েছে। খবর বিবিসির।

আরএফইএফ তাদের প্রতিবেদনে জানায়, আন্দ্রাদা মাঠ থেকে বহিষ্কৃত হওয়ার পর ‘সহিংস ও আক্রমণাত্মকভাবে দৌড়ে এসে লাফিয়ে’ পুলিদোর ওপর ‘অতিরিক্ত শক্তি প্রয়োগ করে’ আঘাত করেন। তাই সর্বোচ্চ শাস্তি দেয়া হয়েছে। এছাড়া আন্দ্রাদা এবং তার ক্লাব জারাগোজাকে আর্থিক জরিমানার মুখেও পড়তে হবে বলে জানানো হয়েছে।

ঘটনার পর আন্দ্রাদা দুঃখ প্রকাশ করে বলেন, ‘যা হয়েছে তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত। এটি ক্লাব, সমর্থক এবং একজন পেশাদার হিসেবে আমার জন্য ভালো উদাহরণ নয়। আমার পুরো ক্যারিয়ারে এটি দ্বিতীয় লাল কার্ড। আমি হোর্হে পুলিদোর কাছেও ক্ষমা চাইছি। এটা সম্পূর্ণ আমার ভুল। আমি ওই মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি।’

এদিকে, জারাগোজা ক্লাবও এক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে। উল্লেখ্য, এই ম্যাচে ১-০ গোলে হেরে জারাগোজা ও হুয়েসকা উভয়ই এখনও অবনমন অঞ্চলে রয়েছে।

Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

Next

শিক্ষায় অবদানে ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন ঈদগাঁওর খুরশীদুল জন্নাত

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *