বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

ইসলামপুর পশ্চিম খাঁনঘোনা সড়কের বেহাল দশা, জলাবদ্ধতা সমস্যায় জর্জরিত

  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর পশ্চিম খাঁনঘোনা সড়কটি বেহাল দশায় পরিণত হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সমস্যায় জর্জরিত বললে চলে।

এ সড়কটি দিয়ে ৬০/৭০টির বেশি পরিবার প্রতি দিন আসা যাওয়া করে। দুঃখজনক হলেও সত্য যে, সড়কটির বর্তমান অবস্থা অত্যন্ত করুণ। জায়গা ভাঙা,কাদা-পানিতে ভরপুর এবং বর্ষার সময়ে এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। যার ফলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
শুধু মানুষ নয়, এ রাস্তা দিয়ে যানবাহন চলাচল ও প্রায় অসম্ভব হয়ে পড়ে। অনেক সময় গাড়িও এ সড়কে প্রবেশ করতে চায়না। নানা প্রয়োজনে রোগী পরিবহন কিংবা স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াতে কষ্টকর ও ঝুঁকিপূর্ণ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সড়ক সংস্কারের দাবি জানানো হলেও এখনো পর্যন্ত কোন প্রকার স্থায়ী কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সাময়িক কিছু কাজ করা হলেও তা সমস্যার সমাধান করতে পারেনি।
এলাকাবাসীর দাবি, পশ্চিম খাঁনঘোনা সড়কের স্থায়ী সংস্কার করা হোক। জলাবদ্ধতা নিরসনের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। এটি শুধু একটি রাস্তা নয়, এটি আমাদের জীবনের সাথে জড়িত একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম।

স্থানীয়রা আশা করেন কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে ও দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews