বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

ঈদগাঁওতে বাস-কার্ভারভ্যান সংঘর্ষ, চালক নিহত

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের ঈদগাঁওতে যাত্রীবাহী বাস-কার্ভারভ্যান দুর্ঘটনায় গুরুতর আহত কাভার্ড ভ্যান চালক মনির হোসেন চট্টগ্রাম ম্যাডিকেল হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।নিহত মনির হোসেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার তুগুরিয়া এলাকার বজলুর রহমানের ছেলে। তিনি চার সন্তানের জনক বলে জানা গেছে।

রামু হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত দুটি গাড়ি তাদের হেফাজতে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১মে) সকালে ঈদগাঁও উপজেলার মেহেরঘোনা এলাকায় একটি যাত্রীবাহী বাস ও মালবাহী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের প্রায় ৩০ জন যাত্রী আহত হন। সংঘর্ষের পর কাভার্ড ভ্যানের চালক মনির হোসেন গুরুতর আহত অবস্থায় দীর্ঘক্ষণ গাড়ির ভেতরে আটকা পড়ে থাকেন।

পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীদের দীর্ঘ চেষ্টায় তাকে উদ্ধার করা হয়। উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তার অবস্থার অবনতি ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews