ইসলামাবাদে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ঈদগাঁও পুলিশের অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করা হয়।
শনিবার (২ মে) দুপুর দেড়টার দিকে থানা পুলিশের এসআই মোঃ আজিমুল হকের নেতৃত্বে উপজেলার ইসলামাবাদ ইউপির পাহাশিয়াখালী বাজারে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর হাবিবুল হুদা চৌধুরী প্রকাশ ভিসিআর কালু হত্যা মামলার পলাতক আসামি আনিসুর রহমান প্রকাশ বাবুলকে গ্রেফতার করে। ভিসিআর কালু বিগত ২০২৫ সালের ১৪ মার্চ জায়গা সংক্রান্ত বিরোধের জেরে খুন হন। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আসামীকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়।