শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালক ও হেলপার নিহত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা

শার্শায় পুলিশ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

মোঃ ইমরান হোসেন হৃদয় শার্শা( যশোর) প্রতিনিধি:

যশোরের শার্শা থানা এলাকায় পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন শার্শা উপজেলার পশ্চিমকোটা গ্রামের মৃত হযরত আলীর ছেলে জাহান আলী সরদার (৪২)।
পুলিশ জানায়, রোববার (৩ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকার ধান্যতাড়া গ্রামে নরিম সরদারের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় অভিযুক্তের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, এ ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews