বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ আটক ৭

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

রামুতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে একটি ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে রামু থানা পুলিশ।

মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের বড় ধলিরছড়া এলাকায় একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

রামু থানার এসআই (নিঃ) মোহাম্মদ আনোয়ারের নেতৃত্বে এএসআই ছবিউল্লাহ, এএসআই মোঃ ইলিয়াছ, এএসআই রুপম চন্দ্র সেন, এএসআই মোঃ জাহেদুল ইসলাম, এএসআই মোঃ সৈয়দ হোছাইন ও এএসআই কোরবান আলীসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে আমির হোসেন ওরফে কালাবাঁশির (২৭) বসতঘরের সামনের কক্ষ থেকে বিপুল পরিমাণ আলামত উদ্ধার করেন।

অভিযানকালে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়, আমির হোসেন ওরফে কালাবাঁশি, হেলাল উদ্দিন, আবুল কাশেম, মোঃ আলমগীর, শফিউল করিম, সুবাস প্রকাশ শুভ রাজ এবং শেফায়েত নুরকে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে একটি দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত একনলা সচল বন্দুক, ৪টি তাজা অ্যামুনিশন, ৫টি খালি অ্যামুনিশন, ৫টি শটগানের কার্তুজ, ২টি কিরিচ, একটি কাঠের বাটযুক্ত কিরিচ, একটি গ্রাইন্ডিং মেশিন, একটি চাইনিজ কুড়াল, ৯টি চকলেট বোমা, অস্ত্র তৈরির ৫টি নকশা, বিভিন্ন ধরনের লোহার রড, পাইপ ও কাটিং সরঞ্জাম, হাতুড়ি, প্লায়ার্স, স্ক্রু ড্রাইভারসহ বিপুল পরিমাণ ডাকাতির সরঞ্জাম। এছাড়াও জব্দ করা হয়েছে ৮৫টি শিশা, একটি টুল বক্স এবং অন্যান্য যন্ত্রপাতি, যা অস্ত্র তৈরি ও অপরাধ সংঘটনে ব্যবহারের প্রস্তুতির ইঙ্গিত দেয় বলে জানিয়েছে পুলিশ।

রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদের ভাষ্য, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ডাকাতির পরিকল্পনা করে আসছিল এবং মঙ্গলবার ভোরে বড় ধরনের একটি ডাকাতি সংঘটনের প্রস্তুতি নিচ্ছিল। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews