সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

সমাবেশের ডাক দিয়েছে ১১ দল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

রাজশাহীতে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামী ১৬ মে বিভাগীয় সমাবেশের ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য জোট।

বৃহস্পতিবার (১৪ মে) নগরের আমানা ফুড ভিল রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে ফারাক্কা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী অঞ্চল প্রধান মাওলানা রফিকুল ইসলাম, মহানগর জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য ডা. মাওলানা কেরামত আলী এবং মহানগর সেক্রেটারি ইমাজউদ্দিন মণ্ডলসহ জোটের নেতারা।

তাদের মতে, গণতান্ত্রিক অধিকার, সুশাসন ও জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনা করা হলে জাতীয় সংকট আরও গভীর হবে। তাই জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, ফারাক্কা বাঁধর প্রভাবে রাজশাহীসহ উত্তরাঞ্চলের নদ-নদী শুকিয়ে যাচ্ছে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় কৃষি ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কার্যকর উদ্যোগ নেওয়ারও দাবি জানান তারা।

জোটের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৬ মে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ডা. শফিকুর রহমান, নাহিদ ইসলামসহ ১১ দলীয় ঐক্য জোটের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

বক্তারা বলেন, এই সমাবেশ শুধু পানির ন্যায্য হিস্যার দাবির কর্মসূচি নয়; এটি জনগণের অধিকার, ন্যায্যতা ও জাতীয় স্বার্থ রক্ষার আন্দোলন। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করতে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews