শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালক ও হেলপার নিহত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ঈদগাঁওর নুরুল আলম নিহত

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সদর ইউপির উত্তর মাইজ পাড়ার সৌদি প্রবাসী নুরুল আলম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্না. রাজিউন)।
নিহত নুরুল আলম হাজী আলতাজ আহমেদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বাংলাদেশ সময় শনিবার (১৬মে) ভোররাতে মক্কায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন আলম। দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই মেয়ে, এক ছেলে সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিহত নুরুল আলমের মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে। প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে।

তার আকস্মিক মৃত্যুতে পরিবার,আত্মীয়-স্বজন, এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের বড়ভাই জানে আলম সড়ক দূর্ঘটনার ছোট ভাই নুরুল আলমের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।###

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews