শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালক ও হেলপার নিহত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা

চীন সফরে যাচ্ছেন ভিপিসহ ডাকসুর ১৫ সদস্য

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২৬২ বার পড়া হয়েছে
চীন সফরে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল। এ উপলক্ষে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

 আজ শনিবার চীনের উদ্দেশে যাওয়ার আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে তারা এ সাক্ষাৎ করেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকসুর কমনরুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা একটি ছবি শেয়ার করেন।এর আগে গতকাল শুক্রবার চীনা দূতাবাসের কালচারাল কনসালট্যান্ট লি শাওপ্যাং ডাকসু কার্যালয়ে এসে নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এ সফরের আমন্ত্রণ জানান। পরে বিষয়টি ফেসবুকের এক স্ট্যাটাসে জানান ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।

পোস্টে সাদিক লেখেন, তিনি (লি শাওপ্যাং) ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের চীন সফরের আমন্ত্রণ জানানোর পাশাপাশি ব্যক্তিগতভাবে আমাকে বিবাহিত জীবনের জন্য ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।

উল্লেখ্য, চীনা দূতাবাসের আমন্ত্রণে শনিবার থেকে ডাকসুর ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল সপ্তাহব্যাপী চীন সফরে থাকবেন। সফরকালে ডাকসু নেতৃবৃন্দ চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ছাত্র সংসদ, শিক্ষা ও গবেষণা কেন্দ্র, বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র এবং বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানসহ চীনের ঐতিহ্যবাহী, সাংস্কৃতিক ও রাজনৈতিক গুরুত্বসম্পন্ন স্থানসমূহ পরিদর্শন করবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews