গাজায় আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছে ইসরায়েল, যা অনেক ক্ষেত্রে যুদ্ধাপরাধ এবং অন্যান্য নৃশংস অপরাধের পর্যায়ে পড়ে। ২০২৫ সালের মে মাস পর্যন্ত গাজা উপত্যকায় ইসরায়েলি কার্যকলাপ নিয়ে প্রকাশিত জাতিসংঘের নতুন তদন্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
জাতিসংঘ এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ জেনোসাইড স্কলারস-সহ বেশ কয়েকটি তদন্তে বলা হয়, গাজাবাসীর ওপর ইসরায়েলের যুদ্ধটি ছিল গণহত্যা। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৭৩ হাজার ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহত হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, যদিও ইসরায়েলি সেনাবাহিনী জিম্মিদের ফেরত চাচ্ছিল এবং কিছু হামলায় সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছিল, তবে হত্যাকাণ্ডগুলোর বেশিরভাগই ছিল অবৈধ।
সংঘাত পর্যবেক্ষকরা সতর্ক করে বলেছেন, যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় গত ৭ মাসে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারী এবং সামরিক বাহিনীর সহিংস অভিযানও বাড়ছে।