শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালক ও হেলপার নিহত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা

রামুর প্রেসক্লাব মাসিক সভা অনুষ্ঠিতঃ গুজব, অপতথ্য ও বিভ্রান্তিরোধে সাংবাদিকদের সতর্ক থাকতে হবে

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

রামু(কক্সবাজার) প্রতিনিধি:

রামু প্রেসক্লাবের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) সন্ধ্যা ৭ টায় রামু উপজেলা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়।

রামু প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম এর সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক আহমেদ সৈয়দ ফরমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক (জাতীয় দৈনিক পূর্বকোনের রামু প্রতিনিধি) এস মোহাম্মদ হোসাইন।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, রামু প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ নাছির উদ্দিন (দৈনিক সকালের সময়,দৈনিক কক্সবাজার প্রতিদিন), নূর মোহাম্মদ (দৈনিক বর্তমান), সহ-সভাপতি মোঃ কাইয়ুম উদ্দিন (দৈনিক সংবাদ, আপনকন্ঠ), সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান (আমার দেশ, দৈনিক হিমছড়ি), যুগ্ম-সাধারণ সম্পাদক আনিস নাঈম (দৈনিক ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক মিথুন বড়ুয়া বোথাম (দৈনিক খোলা কাগজ), অর্থ সম্পাদক ইমতিয়াজ ছিদ্দিকী প্রিন্স (দৈনিক নয়াদিগন্ত, ইনানী), ক্রীড়া সম্পাদক সাঈদুজ্জামান (প্রতিদিনের বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কাশেম বাবু (সিসিএন), এছাড়াও সভায় অন্যান্যদোর মাঝে বক্তব্য রাখেন, এন, এ সাগর (কক্সবাজার বার্তা), এ আর আরিফ (সিবিএন), নাসের ফয়সাল রাসেল (পালংকি নিউজ), সিরাজুল মোস্তফা আবির (চট্রগ্রাম ট্রিবিউন), উপস্থিত ছিলেন, মোহাম্মদ এরশাদ উল্লাহ, আবদুল মতলব, নুরুল হাকিম, দেলোয়ার হোসেন সাঈদী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ উন্নয়নের অন্যতম প্রধান হাতিয়ার। বর্তমান সময়ে গুজব, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তারের মধ্যে সাংবাদিকদের আরও সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্য যাচাইয়ের গুরুত্ব, নৈতিক সাংবাদিকতা চর্চা এবং স্থানীয় সমস্যা-সম্ভাবনা তুলে ধরে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা শক্তিশালী করার বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews