শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত ৫ লামায় শিশু আরাফাতকে বলাৎকারের পর হত্যা, ১১ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার মহেশখালীতে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা আওয়ামী লীগ থেকে গোপনে বিএনপিতে পদায়ন ফ্যামিলি কার্ডের কাজ না পেয়ে পদত্যাগের ঘোষণা ২ ছাত্রদল নেতার মাতামুহুরিতে মোটরসাইকেল – ডাম্পার গাড়ি সংঘর্ষ, নিহত ছাত্রদল নেতা মিজান চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ,জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী চকরিয়া ও মাতামুহুরিতে বন্যা-পরবর্তী জনস্বাস্থ্যের হাইজিন কিট বিতরণ অতীতের মতো ‘গুপ্তবাহিনী’ বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী

বিএনপি কর্মসূচিতে গুলির ঘটনায় সেই ওসিসহ ৩২ জনের নামে মামলা

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২০২২ সালের ৩ সেপ্টেম্বর বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলিবর্ষণের ঘটনায় মামলা হয়েছে। মামলায় পাকুন্দিয়া থানার তৎকালীন ওসি সারোয়ার জাহানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল বাদি হয়ে গত ২৪ মে কিশোরগঞ্জ আদালতে মামলাটি দায়ের করেন।

সোমবার আদালত মামলাটি আমলে নিয়ে পাকুন্দিয়া থানা পুলিশকে এফআইআরের নির্দেশ দেন।মামলার বাদি মাজহারুল হক উজ্জ্বল জানান, ২০২২ সালের ৩ সেপ্টেম্বর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশব্যাপী বিএনপির বিক্ষোভ কর্মসূচি ছিল। ওইদিন পাকুন্দিয়া উপজেলা ও পৌর বিএনপি এবং সকল সহযোগী সংগঠন শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করছিল। ওইসময় পাকুন্দিয়া থানার তৎকালীন ওসি সারোয়ার জাহানের নির্দেশে পুলিশ সদস্যরা বিক্ষোভরত নেতাকর্মীদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এসময় পুলিশের সাথে লাঠিসোঁটা, ইটপাটকেল ও দেশীয় অস্ত্রাদি নিয়ে যোগ দেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পুলিশের ছোঁড়া রাবার বুলেট, টিয়ারশেল ও স্প্লিটারে বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন। গুরুতর আহত হন শ্রাবণ, জলিলসহ আরো অনেকে। এরমধ্যে শ্রাবণের শরীরে হাজারো ছররা গুলি লাগে এবং জলিলের এক চোখ অন্ধ হয়ে যায়।

মাজহারুল হক উজ্জ্বল বলেন, ওসি সারোয়ার জাহান নিজেকে ছাত্রলীগের নেতা দাবি করতেন। তাই তিনি শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কর্মসূচি করতে দিতেন না। তার সময়ে বিএনপির অনেক নেতাকর্মী অত্যাচার, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। অনেক নেতাকর্মী গুরুতর আহত হয়ে এখনো ক্ষত বয়ে বেড়াচ্ছেন। ন্যায় বিচার পাওয়ার আশায় অতি উৎসাহী এসব পুলিশ কর্মকর্তা ও নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews