মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কক্সবাজারের চকরিয়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ২

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়ক  চকরিয়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বছরের শিশু ও বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জনের বেশি যাত্রী।

সোমবার (৮ জুন) দুপুর ২টা ১০ মিনিটের দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন মালুমঘাট হাইওয়ে থানার ওসি( ভারপ্রাপ্ত) মো: মাহাবুবুর রহমনা।

তিনি ভোরের কণ্ঠকে জানান,  কক্সবাজার থেকে ঢাকাগামী এভারগ্রীন পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং বিপরীত দিক থেকে আসা শরীফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এভারগ্রীন বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অপরদিকে শরীফ এন্টারপ্রাইজ বাসটির ছাদ বিচ্ছিন্ন হয়ে সড়কে পড়ে যায়।দুর্ঘটনায় শরীফ এন্টারপ্রাইজের চালক মোহাম্মদ আলী (২৫) এবং যাত্রী ইয়াহিয়া (১) গুরুতর আহত হন। পরে তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

নিহত মোহাম্মদ আলী উখিয়া উপজেলার মরিচ্যা পাগলির বিল এলাকার নুরুল ইসলামের ছেলে এবং শিশু ইয়াহিয়া বান্দরবানের লামা উপজেলার বানিয়াছড়া কেদারবান এলাকার মঞ্জুর আলীর ছেলে।এতে আহত হয়েছেন  জাহাঙ্গীর আলম, নাইম, মাবুদ আব্দুল, জোসনা আক্তার, জনি, মোহাম্মদ আলী, ইমা, ফাতেমা ও রফিকুল ইসলামসহ অন্তত ১৫ থেকে ১৭ জন যাত্রী । তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

গুরুতর আহত হয়েছেন  ইসমাইল, সিফাতসহ আরও কয়েকজন।

দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যানজট সৃষ্টি হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং দুর্ঘটনাকবলিত দুটি বাস জব্দ করে থানায় নিয়ে যায়।
তিনি আরও  জানান, দুর্ঘটনার পর বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews