মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শিক্ষা ও পরিশ্রমেই উন্নতি, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীনের রাষ্ট্রদূতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। নিজেও দুইবার চীন সফর করেছি। কিন্তু চীন প্রতিদিনই বদলায়, প্রতিদিনই তারা উন্নত হয়। উন্নত থেকে উন্নতর হচ্ছে। আজকে সারা পৃথিবীতে চীন একটা শক্তিশালী দেশে পরিণত হয়েছে। চীন সবচেয়ে বেশি তাদের জনগণের কল্যাণ করেছে। এখন বিভিন্ন দেশের মত আমাদেরকেও সমর্থন করছে।

শুক্রবার (১২ জুন) সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের উন্নয়নের ক্ষেত্রে তারা আমাদেরকে সমর্থন দিচ্ছে। আমাদের রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট ও ইউনিভার্সিটি এগুলো করতে তারা আমাদের সমর্থন দিচ্ছে। সেজন্যই আজকে চীনের রাষ্ট্রদূতকে আমি দাওয়াত করে নিয়ে এসেছি। আমাদের ঠাকুরগাঁওয়ের এলাকার জন্য ওনাকে দিয়ে আমরা কিছু কাজ করতে চাই। আমরা শিল্প, কল-কারখানা তৈরি করতে চাই। সেই শিল্প কলকারখানা তৈরি করতে উনি আমাদের সাহায্য করবেন। উনি কথা দিয়েছেন আগামী দুই এক বছরের মধ্যেই এখানে চীনা প্রতিনিধিদেরকে পাঠাবেন এবং এই অঞ্চলে শিল্প কলকারখানা তৈরি করার উদ্যোগ গ্রহণ করবেন।

শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আপনার সবসময় মনে রাখবেন, কোনো জাতি কখনো এমনি-এমনি উন্নত হতে পারে না। আজকের চীন যে উন্নত হয়েছে, তার নিজের চেষ্টায় উন্নত হয়েছে। তারা ছেলে-মেয়েদের লেখাপড়া শিখিয়ে এবং আরও বেশি কাজ করিয়ে উন্নত হয়েছে। আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন তিনি শিশুদের সঙ্গে কাজ করতে চান। বাচ্চাদেরকে আরও বেশি লেখাপড়া শেখাতে চান এবং আরও বেশি উন্নত করাতে চান। এইজন্য তিনি কতগুলো কাজ হাতে নিয়েছেন। তিনি বলেছেন সমস্ত বাচ্চাদেরকে ইউনিফর্ম দেবেন এবং বাচ্চারা যেন প্রতিযোগিতা করে টিকে থাকতে পারেন সেটাও তিনি করবেন। খেলাধুলা কালচার সব তিনি করবেন।

শিক্ষকদের উদ্দেশ্যে স্থানীয় সমবায় মন্ত্রী বলেন, আপনারা আপনাদের স্কুলের বাচ্চাদেরকে সেভাবে তৈরি করবেন যেন তারা বড় হয়ে দেশের জন্য কাজ করতে পারে, দেশের সম্পদ হতে পারে। বাচ্চারাও সেভাবে কাজ করবে। আমাদের সব সময় মনে রাখতে হবে, আমাদের নিজের পায়ে নিজেদের দাঁড়াতে হবে। তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। ইতোমধ্যে তারেক রহমান সাহেব সরকার গঠনের পরপরই ঠাকুরগাঁওয়ে আমরা একটা বিশ্ববিদ্যালয় পেয়েছি। বিশ্ববিদ্যালয়টির কাজ শুরু হয়ে গেছে। আমরা একটা মেডিকেল কলেজের অনুমতি পেয়েছি, ইনশাল্লাহ এই মেডিকেল কলেজের কাজও দ্রুত শুরু হয়ে যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ.ই. মি. ইয়াও ওয়েন, জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে জেলার প্রায় সাড়ে ৬ হাজার শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews