1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাইনালে উঠবে ব্রাজিল-আর্জেন্টিনা, চ্যাম্পিয়ন হবে কে জানালেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক কাল কক্সবাজার আসছে প্রধানমন্ত্রী,জনসভাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রী শিক্ষা ও পরিশ্রমেই উন্নতি, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল দেশের কিছু এলাকায় বৃষ্টির আভাস দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর কাউয়ারখোপে গৃহবধূর ঝুলন্ত ম’রদে’হ উদ্ধার বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের ‘হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই’ বিশ্বকাপে নামার আগে ৬৯ বছরের রেকর্ড ভাঙলেন মেসি

কাল কক্সবাজার আসছে প্রধানমন্ত্রী,জনসভাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রী

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান  ( ১৩ জুন) শনিবার কক্সবাজারের চকরিয়ায় আসবেন। বিকেল ৪টায় চকরিয়া পৌর শহরের বাসটার্মিনালে  জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন। এই জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে।  তার আগমনে নেতাকর্মীদের মাঝে আনন্দ- উল্লাস বিরাজ করছে। আইন প্রয়োগকারি সংস্থার লোকজন কয়েক স্থরের  সর্বোচ্চ   নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক জানান, জনসভাকে ঘিরে তিনস্থরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।  তিনি আরো বলেন- প্রধানমন্ত্রীর  দপ্তর থেকে পাঠানো সিডিউল মতে,  ১৩ জুন শনিবার প্রধামন্ত্রী তারেক রহমান সকাল  পৌনে ১০টায় কক্সবাজার আন্তর্জাতিক বিমাবন্দরে বিমান থেকে  অবতরণ করবেন। সেখান থেকে কক্সবাজার সদর উপজেলার পিএম খালী ইউনিয়নে মাছুয়াখালী খাল খননের কাজ উদ্বোধন করবেন। দুপুর সোয়া ১২টায় ডুলাহাজারা সাফারি পার্কের অভ্যন্তরে দেশব্যাপী ২৫ কোটি রকমারি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। বিকেল ১টায় জুলাই গণঅভ্যূত্থানে শহীদ হওয়া ছাত্র নেতা   ওয়াসিম আকরামের পেকুয়া মেহেরনামাস্থ কবরস্থানে জিয়ারত করবেন এবং পরিবারে সাথে সাক্ষাত দেবেন।  বিকেল দেড়টায় নতুন মাতামুহুরী উপজেলার ভিত্তপ্রস্তর স্থাপন করবেন। বিকেল সোয়া ২টায় নব গঠিত পেকুয়া পৌরসভার ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। বিকেল ৪টায় চকরিয়া পৌরসভা বাসটার্মিনালে আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষন দেবেন। এতে প্রধান বক্তার বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ এমপি। এতে সভাপতিত্ব করবেন কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক। সঞ্চালনার দায়িত্বে থাকবেন চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিম। এছাড়া জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নের্তৃবৃন্দ বক্তব্য রাখবেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মনির হোসেন জানান, নির্ধারিত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বাড়তি নিরাপত্তাও থাকবে।
এদিকে  (শুক্রবার) সন্ধ্যা  ৫টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার-১ আসনের সংসদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ জনসভাস্থল পরিদর্শন করেন এবং  উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা দিয়ে পেকুয়াস্থ নিজ বাড়ির দিকে রওনা দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট