মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণে যাচ্ছেন এমপি আমির হামজা

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানি মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা রোববার (১৪ জুন) দুপুরে সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করতে যাচ্ছেন।

সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক।

তিনি জানান, মুফতি আমির হামজা এই মামলায় এর আগে হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন। এদিন তিনি সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করে নিয়মিত জামিনের আবেদন করবেন। তিনি দুপুর নাগাদ আদালতে উপস্থিত হবেন বলে আইনজীবীরা জানতে পেরেছেন। আত্মসমর্পণের পর জামিন মঞ্জুরের বিষয়ে বাকি সিদ্ধান্ত আদালত নেবেন।

এদিকে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামও এমপি আমির হামজার আদালতে আসার বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, এমপি আমির হামজা দুপুরে আত্মসমর্পণের জন্য সিরাজগঞ্জ আদালতে আসবেন। বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি।

আদালত সূত্রে জানা গেছে, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের আদালতে এই মামলাটি দায়ের করা হয়েছিলো। সেই মামলায় আইনি প্রক্রিয়া মোকাবিলা করতেই সশরীরে আদালতে হাজির হচ্ছেন কুষ্টিয়া-৩ আসনের এই সংসদ সদস্য।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews